তথ্য চাইলেন সাংবাদিক, সওজের প্রকৌশলী বললেন ‘ওপরের নিষেধ আছে’

পটুয়াখালী প্রতিনিধি
২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৪০ আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৪০

সংবাদের জন্য তথ্য অধিকার আইনের নিয়ম মেনে তথ্য চাইলেও সাংবাদিকদের কোনও তথ্য দিচ্ছেন না পটুয়াখালী সড়ক ও জনপথ (সওজ) বিভাগের কর্মকর্তারা। এমনকি তথ্য অধিকার আইনের নির্ধারিত আবেদন ফরমে তথ্য চাইলেও পটুয়াখালী সওজের নির্বাহী প্রকৌশলী মো. জামিল আক্তার লিমন আবেদনপত্র গ্রহণ করছেন না।

গত ২৫ ফেব্রুয়ারি বেলা ১১টায় সড়ক ও জনপথ বিভাগের পটুয়াখালী কার্যালয়ে তথ্য অধিকার আইনের নির্ধারিত আবেদন ফরমে তথ্য চাওয়ার আবেদনপত্র নিয়ে যান বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি আবদুল কাইউম। তার আবেদনপত্র গ্রহণ না করে ফিরিয়ে দেওয়া হয়। এর আগেও দুবার আবেদনপত্র ফিরিয়ে দিয়েছেন সওজ বিভাগের কর্মকর্তারা।

আবেদনপত্র গ্রহণ না করার কারণ জানতে চাইলে পটুয়াখালী সওজের নির্বাহী প্রকৌশলী মো. জামিল আক্তার লিমন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এভাবে আবেদন করলেও কোনও তথ্য দেওয়া যাবে না। ওপরের নিষেধ আছে।’

ওপরের কারা তথ্য দিতে নিষেধ করেছেন জানতে চাইলে তিনি বলেন, ‘আমাদের প্রধান কার্যালয় থেকে বলা আছে, কোনও অর্থবছরের ভেতরের তথ্য চাইলে দেওয়া যাবে। অন্য তথ্য দেওয়া যাবে না। অডিটের লোক এসে গত অর্থবছরের সবকিছু অডিট করে কাজ সম্পন্ন করেছেন, কাজেই বিগত কোনও অর্থবছরের কাজের কোনও তথ্য আমি দিতে পারবো না।’

এর আগে ২৯ জানুয়ারি তথ্য চাইতে গেলে আবেদনের ভিত্তিতে তথ্য না দিয়ে অফিস সহকারী আবদুল করিমের কাছে থেকে মৌখিকভাবে তথ্য নিতে বলেন নির্বাহী প্রকৌশলী জামিল আক্তার লিমন। তার কথামতো আবদুল করিমের কাছে গেলে তিনি বলেন, ‘জামিল স্যার কোনও তথ্য দিতে নিধেষ করেছেন।’ 

এ ব্যাপারে জানতে চাইলে পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘তথ্য অধিকার আইনে তথ্য চাইলে অবশ্যই দিতে হবে। তবে কোনও তথ্য সরকারিভাবে নিষেধাজ্ঞা থাকলে তথ্য চাওয়া ব্যক্তিকে লিখিতভাবে জানাতে হবে। সওজের নির্বাহী প্রকৌশলী কেন তথ্য দেননি, তা আমার জানা নেই।’

/এএম/
সম্পর্কিত
তথ্য কমিশন গঠনে অন্তর্বর্তী সরকার ব্যর্থ, এই সরকারও সেদিকে যাচ্ছে: ইফতেখারুজ্জামান
সাংবাদিক তুহিনুল হক আর নেই
ওয়েজ বোর্ডসহ সাংবাদিকদের অধিকার রক্ষায় কাজ করছে সরকার: তথ্য প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
ছাত্রলীগ নেতাকে ডেকে নিয়ে কেটে দিলো হাত-পায়ের রগ, অবস্থা আশঙ্কাজনক
ছাত্রলীগ নেতাকে ডেকে নিয়ে কেটে দিলো হাত-পায়ের রগ, অবস্থা আশঙ্কাজনক
চীনা প্রযুক্তির নিয়ন্ত্রণ কতটা যাচ্ছে বাংলাদেশিদের হাতে?
চীনা প্রযুক্তির নিয়ন্ত্রণ কতটা যাচ্ছে বাংলাদেশিদের হাতে?
মিশর ভ্রমণে বাড়ছে খরচ, ২০২৭ সালে ভিসা ফি ৩৩ ডলার
মিশর ভ্রমণে বাড়ছে খরচ, ২০২৭ সালে ভিসা ফি ৩৩ ডলার
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ
পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ
সর্বাধিক পঠিত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন