ভেকু ছিনতাইয়ের ঘটনায় যুবলীগ কর্মীসহ গ্রেফতার ৫, পিস্তল-গুলি উদ্ধার

বরিশাল প্রতিনিধি
১০ মার্চ ২০২৫, ২০:৩৪ আপডেট : ১০ মার্চ ২০২৫, ২০:৩৪

বরিশালের মুলাদী উপজেলার চরকালেখান ইউনিয়নের দক্ষিণ লক্ষ্মীপুর এলাকার আড়িয়াল খাঁ নদীতে অভিযান চালিয়ে যুবলীগ কর্মীসহ ৫ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় পন্টুনসহ ভেকু মেশিন, দুটি দেশীয় পিস্তল, ৩৭ রাউন্ড গুলি, ম্যাগাজিন ও বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

আটকরা হলেন- বরিশাল নগরীর কাশিপুরের বাসিন্দা আজাহার মুন্সির ছেলে যুবলীগ কর্মী মহিউদ্দীন ওরফে রাইফেল মহিউদ্দীন। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকসহ বিভিন্ন অপরাধে এক ডজন মামলা রয়েছে বিভিন্ন থানায়। এ ছাড়া নগরীর ভাটারখাল এলাকার বাবুল হাওলাদারের ছেলে হাবিব, গৌরনদীর সরিকল ইউনিয়নের কাণ্ডপাশা গ্রামের ইদ্রিস ফকির, বাবুগঞ্জ উপজেলার জাহাঙ্গীর নগর ইউনিয়নের চরফতেহপুর গ্রামের মৃত মালেক আকনের ছেলে ফিরোজ আকন এবং আগরপুর ইউনিয়নের নতুন চরজাহাপুর গ্রামের ফরিদ ব্যাপারীর ছেলে সায়েম ব্যাপারী।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম বলেন, ‘গত ৮ মার্চ বিকালে অস্ত্রের মুখে জিম্মি করে বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের চেয়ারম্যান ও ‍আওয়ামী লীগ নেতা নুরে আলমের ইটভাটা থেকে পন্টুন ও ভেকু ছিনিয়ে নেয় আটকরা। বর্তমানে নুরে ‍আলম কারাগারে রয়েছেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। ওই মামলায় আটকদের গ্রেফতার দেখানো হয়েছে। আগামীকাল (মঙ্গলবার) সকালে ‍আসামিদের ‍আদালতে সোপর্দ করা হবে। এ ছাড়া পালিয়ে যাওয়া আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান চলছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
যুব উন্নয়নের প্রশ্নফাঁস: গ্রেফতার ৭ জনের পাঁচজনই সরকারি কর্মচারী
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১০, বেশি মিরপুরে
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব