জুলাই আন্দোলনে শহীদের মেয়েকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, যুবক গ্রেফতার

পটুয়াখালী প্রতিনিধি
১৯ মার্চ ২০২৫, ২২:৪২ আপডেট : ২০ মার্চ ২০২৫, ০০:০৭

জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে ঢাকায় নিহত হওয়া এক ব্যক্তির কলেজপড়ুয়া মেয়েকে (১৭) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত দুই অভিযুক্তের মধ্যে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। অপরজন এখনও পলাতক রয়েছে। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (১৯ মার্চ) বিকালে দুমকি উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার সাকিব মুন্সী ওই উপজেলার মামুন মুন্সির ছেলে। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নে ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় বুধবার দুজনের নাম উল্লেখ করে দুমকি থানায় মামলা করেন ভুক্তভোগী কলেজছাত্রী। 

ভুক্তভোগীর ভাষ্য ও মামলার এজাহার থেকে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পাঙ্গাশিয়ার নিজ বাড়ি থেকে নানার বাড়িতে যাওয়ার পথে ছাত্রীকে সাকিব মুন্সী ও তার এক সহযোগী তুলে বাগানে নিয়ে ধর্ষণ করে। তারা মোবাইল ফোনে ধর্ষণের ভিডিও ধারণ করে রাখে। ওই সময় ছাত্রী চিৎকার দিলেও নির্জন এলাকা হওয়ায় কেউ এগিয়ে আসেনি। এ ঘটনা কাউকে বললে ভিডিও ফেসবুকে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে পালিয়ে যায় দুই অভিযুক্ত। এ ঘটনায় বুধবার কলেজছাত্রী দুমকি থানায় মামলা করেন। 

স্থানীয় সূত্র জানায়, ধর্ষণের শিকার কলেজছাত্রীর বাবা জুলাই আন্দোলনে ঢাকায় নিহত হয়েছেন। মায়ের সঙ্গে গ্রামের বাড়িতে থাকেন ওই ছাত্রী।

দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন বলেন, ‘ভুক্তভোগী ছাত্রী বাদী হয়ে দুজনকে আসামি করে মামলা করেছেন। প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে। ডাক্তারি পরীক্ষার জন্য ছাত্রীকে পটুয়াখালী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

/এএম/
সম্পর্কিত
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
রাষ্ট্রদ্রোহ মামলা: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ-গুলশান আরা কারাগারে
যুব উন্নয়নের প্রশ্নফাঁস: গ্রেফতার ৭ জনের পাঁচজনই সরকারি কর্মচারী
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব