কোনও দল চাঁদাবাজি-লুটপাটে ব্যস্ত হয়ে পড়লে জনগণ তাদেরও ছাড়বে না: নুর

পটুয়াখালী প্রতিনিধি
২৫ মার্চ ২০২৫, ০০:১০আপডেট : ২৫ মার্চ ২০২৫, ০০:১০

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, ‘রাজনৈতিক দলগুলোর মধ্যে ভিন্নতা ও বৈচিত্র্য থাকলেও সম্প্রীতি এবং সৌহার্দ্য থাকা দরকার। দলগুলোর মধ্যে যদি রাজনৈতিক বিভাজন থাকে তবে এই রাজনৈতিক বিভাজনই আওয়ামী ফ্যাসিবাদকে পুনর্বাসিত করবে। এখন যদি চাঁদাবাজি ও লুটপাট খাওন-দাওয়ানে ব্যস্ত হয়ে পড়েন, ভোট আসলে জনগণ কিন্তু মাথায় টাক দেবে।’

সোমবার (২৪ মার্চ) বিকালে পটুয়াখালী জেলা পরিষদ শিশু পার্কে গণঅধিকার পরিষদ জেলা শাখা আয়োজিত দোয়া ও ইফতার মাহফিল পূর্ববর্তী আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

নুরুল হক নুর বলেন, ‘আমরা বিপদে পড়লে আল্লাহকে ডাকি। বিপদ কেটে গেলে তাকে ভুলে যাই। তেমনি কোণঠাসা হয়ে পড়লে আমরা এক দল আরেক দলকে ডাকি। বিপদ কেটে গেলে নিজেকে সর্বেসর্বা মনে করি। অভ্যুত্থানের পূর্বের যে পরিস্থিতি আওয়ামী লীগ এদেশে কায়েম করেছিল, সে পরিস্থিতি যেন ফিরে না আসে। এখন কোনও রাজনৈতিক দল যদি চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি চালিয়ে যায়, জনগণ তাদেরও ছাড়বে না। তাই রাজনৈতিক নেতৃবৃন্দের সহনশীল ও জনসাধারণের প্রতি সহমর্মী হওয়া প্রয়োজন।’

গণঅধিকার পরিষদ জেলা শাখার আহ্বায়ক সৈয়দ নজরুল ইসলাম লিটুর সভাপতিত্বে ইফতার মাহফিলে কেন্দ্রীয়, জেলা ও উপজেলা গণঅধিকার পরিষদ এবং অঙ্গসংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

/এএম/
সম্পর্কিত
প্রতিমন্ত্রী নুরুল হকের নির্দেশে তিন কর্মচারী সাময়িক বরখাস্ত
এনসিপিতে যোগ দিলেন বিএনপি, গণঅধিকার ও ছাত্রশিবিরের ৫০০ জন
সমুদ্রপথে বিদেশ যাত্রা বন্ধ করতেই হবে: প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের