মসজিদের ছাদ থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

ভোলা প্রতিনিধি
২৯ মার্চ ২০২৫, ১২:২০ আপডেট : ২৯ মার্চ ২০২৫, ১২:২০

ভোলার চরফ্যাশনে মসজিদের ছাদ থেকে মোতাহার (৬০) নামের এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৯ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার জিন্নাগড় ইউনিয়ন ২ নম্বর ওয়ার্ড কুতুবগঞ্জ বাজার জামে মসজিদ থেকে এ মরদেহ উদ্ধার করেছে চরফ্যাশন থানা পুলিশ।

নিহত বৃদ্ধ মোতাহার ওই ওয়ার্ডের বাসিন্দা এবং মৃত নুরু বক্সের ছেলে। চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত বৃদ্ধের মেয়ে তানিয়া আক্তার শারমিন বলেন, ‘আমার বাবা গতকাল শুক্রবার রাত ৮টার দিকে কুতুবগঞ্জ জামে মসজিদে তারাবির নামাজ আদায় করতে গিয়ে আর বাড়ি ফেরেননি। এরপর বিভিন্ন স্থানে খোঁজখবর নেই। কোথাও সন্ধান মেলেনি। শনিবার সকালে মসজিদের মুসল্লিরা মসজিদের দ্বিতীয়তলার খালি জায়গায় পিলারের সঙ্গে আমার বাবার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে আমাদেরকে ও চরফ্যাশন থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আমার বাবার মরদেহ উদ্ধার করে থানা নিয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘আমার বাবা দীর্ঘদিন ধরে প্যারালাইসিস রোগে আক্রান্ত। তিনি কীভাবে মসজিদের ছাদে উঠছেন তা বুঝে উঠতে পারছি না। তবে কারও প্রতি আমাদের কোনও অভিযোগ নেই।’

ওসি মিজানুর রহমান হাওলাদার জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। নিহতের পরিবারের অভিযোগ পাইনি। তারপরও মৃত্যুর প্রকৃত কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে; এটি হত্যা নাকি আত্মহত্যা।  

/কেএইচটি/
সম্পর্কিত
‘পটকার শব্দ ভেবেছিলাম, গিয়ে দেখি স্বামীর গায়ে গুলি’
রেললাইনের পাশে গার্মেন্টস কর্মকর্তার, জঙ্গলে হাত-পা বাঁধা চালকের লাশ
শারমিন গ্রুপের কর্মকর্তা ছাদ থেকে পড়ে গেলেন নাকি কেউ ফেলে দিলো, কেন হত্যা বলছেন স্ত্রী
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব