ধর্ষণের অভিযোগে আটকের পর থানা হাজতে ‘আত্মহত্যা’

ভোলা প্রতিনিধি
০১ এপ্রিল ২০২৫, ১৭:৩৩আপডেট : ০২ এপ্রিল ২০২৫, ১৭:০৪

ভোলায় ধর্ষণের অভিযোগে আটক এক ব্যক্তি ‘আত্মহত্যা’ করেছে বলে জানিয়েছে পুলিশ। সোমবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে সদর মডেল থানা হাজতে ‘আত্মহত্যার’ ঘটনা ঘটে।

মৃত ব্যক্তির নাম মো. হাসান। তার বাড়ি সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের একটি গ্রামে। প্রতিবেশী এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে গত সোমবার বিকালে তাকে আটক করেছিল পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার বিকাল ৩টার দিকে এক প্রতিবেশীর বাড়ির ফ্রিজে মাংস রাখতে যায় হাসান। এসময় সেখানে গৃহবধূকে সে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ ওঠে। পরে এলাকাবাসী তাকে ধরে পিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ হাসানকে আটক করে সদর হাসপাতালে ভর্তি করে। চিকিৎসার পর রাত ৮টার দিকে থানা হাজতে রাখা হয়। রাত ১২টা ১৮ মিনিটে হাজতে থাকা জায়নামাজ গলায় পেঁচিয়ে ‘আত্মহত্যা’ করে হাসান।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাহাদাৎ মো. হাসনাইন পারভেজ বলেন, ‘থানার সিসিটিভি ফুটেজে দেখা যায়, জায়নামাজ গলায় পেঁচিয়ে আত্মহত্যা করে হাসান। পরে লাশ মর্গে পাঠানো হয়। অপরদিকে ধর্ষণের শিকার গৃহবধূ এখন ভোলার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।’

/এএম/এমওএফ/
সম্পর্কিত
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ