ছোট ভাইয়ের মারধরে প্রাণ গেলো বড় ভাইয়ের

বরিশাল প্রতিনিধি
১৩ এপ্রিল ২০২৫, ১৫:৩৫ আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ১৫:৩৫

গরুর বাছুর ছাড়াকে কেন্দ্র করে বরিশালের গৌরনদীর বাটাজোর ইউনিয়নের সিংগা গ্রামে ছোট ভাইর ঘুষিতে বড় ভাই দেলোয়ার হোসেন ফকির (৫৫) নিহত হয়েছেন। এ ঘটনায় ছোট ভাইর স্ত্রী সুমী আক্তারকে আটক করেছে পুলিশ।

শনিবার (১২ এপ্রিল) রাতে লাশ উদ্ধার করে থানায় রাখা হয়। রবিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

নিহত দেলোয়ার ও অভিযুক্ত তার ছোট ভাই জাহাঙ্গীর হোসেন ফকির ওই গ্রামের সোহরাব হোসেন ওরফে ছবর আলী ফকিরের ছেলে।

নিহতের ছেলে ফয়সাল ফকির বলেন, বসতবাড়ির জমি নিয়ে তার বাবার সঙ্গে ছোট চাচা জাহাঙ্গীর হোসেনের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। শনিবার সন্ধ্যায় চাচা গরুর একটি বকনা বাছুর ছেড়ে দেয়। ওই বাছুর তাদের বাড়িতে এসে ফলজ গাছের চারা ভেঙে ফেলে। এ নিয়ে বাবা-মার সঙ্গে জাহাঙ্গীর ও তার স্ত্রীর বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে চাচা ও চাচি সুরমা এবং চাচাতো ভাই জাহিদ হোসেন বাবার গলা টিপে ধরে ও কিলঘুষি মারে। এতে তার বাবা গুরুতর আহত হয়ে একাধিকবার বমি করে ঘটনাস্থলেই মারা যান।

গৌরনদী মডেল থানায় পরিদর্শক (তদন্ত) মাহাবুবুর রহমান বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ময়নাতদন্তের জন্য রবিবার সকালে বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। সুরতহাল রিপোর্টে লাশের গলায় দুটি চিহ্ন পাওয়া গেছে। দেলোয়ার হৃদরোগে আক্রান্ত (হার্টের রোগী) ছিলেন। হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নিহতের ছোট ভাই জাহাঙ্গীরের স্ত্রী সুরমা বেগমকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

অভিযুক্ত জাহাঙ্গীর হোসেন ফকির বলেন, তার ভাই দেলোয়ার হোসেন ফকির ইতিপূর্বে একবার হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। এ কারণে বাগবিতণ্ডার এক পর্যায়ে অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন। তার ওপর কেউ হামলা করেনি।

/এফআর/
সম্পর্কিত
জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
এসআরবির উপস্থিতি টের পেয়ে পালালো দুর্বৃত্তরা, ৮ ককটেল উদ্ধার
এসপি আসার খবরে জঙ্গল সলিমপুরে বিক্ষোভ, পিটিয়ে সরিয়ে দিলো পুলিশ
সর্বশেষ খবর
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চুরি হওয়া আরও ৩ লাখ টাকা উদ্ধার
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
শেবাগের ছেলের ব্যাটিং তাণ্ডব, এক ইনিংসেই ১৭৩
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
জার্মান বিমানবন্দরে তল্লাশিতে বেরিয়ে এলো সুটকেস ভর্তি সাপ
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
এক আমিনীর ফেসবুক লাইভে জড়ো হলো সবাই, এরপর হাসপাতাল থেকে বের করে পিটিয়ে হত্যা
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব
আদালতের কাছে ‘নিঃশর্ত ক্ষমা’ চাইলেন ভারতের স্বরাষ্ট্র সচিব