নিখোঁজের ২০ বছর পর বাড়ি ফিরলেন সালাউদ্দিন

ভোলা প্রতিনিধি
৩০ জুলাই ২০২৫, ২৩:০৭ আপডেট : ৩০ জুলাই ২০২৫, ২৩:০৭

ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে গাজীপুরে মেয়ের বাসায় বেড়াতে গিয়ে নিখোঁজ হন ৪৫ বছরের সালাউদ্দিন ফরাজি। এরপর কেটে গেছে ২০ বছর। স্বজনরা ধরেই নিয়েছিলেন আর ফিরবেন না। অবশেষে ২০ বছর পর খোঁজ মিলেছে ৬৫ বছরের সালাউদ্দিনের। গত ১৬ জুলাই নিজ গ্রামে পরিবারের কাছে ফিরেছেন পাঁচ সন্তানের এই জনক।

সালাউদ্দিন ভোলার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানা এলাকার নংলাপাতা গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মৃত জয়নাল ফরাজির ছেলে। ২০০৫ সালে নিখোঁজ হন তিনি।

পরিবারের সদস্যরা জানান, কাজের জন্য স্ত্রী-সন্তানদের নিয়ে ঢাকায় পাড়ি জমান সালাউদ্দিন। তিনি রিকশা চালিয়ে পরিবারের ভরণপোষণ জোগাতেন। ২০০৫ সালে তার মেজো মেয়ের বাসা গাজীপুরে যাওয়ার উদ্দেশে মোহাম্মদপুরের বাসা থেকে বের হন। এরপর নিখোঁজ হন। সন্ধান চেয়ে পরিবারের লোকজন বহু চেষ্টা করেও খোঁজ পাননি। স্বজনরা ধরেই নিয়েছিলেন হয়তো জীবিত নেই। কিন্তু সবাইকে অবাক করে দুই দশক পর নিজের বাড়ি ফিরলেন। বৃদ্ধ বয়সেও তাকে চিনতে ভুল করেননি পরিবারের লোকজন। তাকে ফিরে পেয়ে খুশি স্বজনরা।

সালাউদ্দিনের বড় মেয়ে রেখা বেগম জানান, তার বাবা যখন নিখোঁজ হন, তখন তিনি এক সন্তানের জননী ছিলেন। মেজো বোনকে বিয়ে দেওয়ার পর তারা গাজীপুরে বসবাস শুরু করেন। ২০০৫ সালে দিনটি ছিল বৃহস্পতিবার। বাবা মেজো বোনের বাসায় বেড়াতে বাসা থেকে বের হন। এরপর থেকেই বাবা নিখোঁজ ছিলেন। তারা ভেবেই নিয়েছেন হয়তো আর বেঁচে নেই।

রেখা বেগম বলেন, ‘গত ১৬ জুলাই চরফ্যাশন উপজেলার মায়া ব্রিজ এলাকায় কিছু লোক বাবাকে ঘোরাফেরা করতে দেখেন। স্থানীয়রা ভেবে নিয়েছেন তিনিই সালাউদ্দিন। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বাবাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসি। আমার বাবা এখন কথা বলতে পারছেন না। অনেকটা মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েছেন। এজন্য বলতে পারছেন না এতদিন কোথায় ছিলেন। তবে বাবাকে পেয়ে উচ্ছ্বসিত আমরা। ফিরে পাওয়া বাবাকে নিয়ে অনেকে প্রশ্ন তোলায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছি। পুলিশ বাবা ও আমাদের ডিএনএ পরীক্ষা করবেন বলে জানিয়েছে।’

সালাউদ্দিনের স্ত্রী মাসুমা জানিয়েছেন, স্বামী নিখোঁজ হওয়ার পর সন্তানদের নিয়ে বহু কষ্টে দিন পার করেছেন তিনি। খেয়ে না খেয়ে সন্তানদের আগলে রেখেছেন। স্বামী নিখোঁজ হওয়ার আগে দুই মেয়েকে বিয়ে দিয়েছেন। ছোট এক মেয়ে ও দুই ছেলেকে বাসায় রেখে অন্যের বাড়িতে কাজ করেছেন তিনি।

মাসুমা বলেন, ‘দীর্ঘ ২০ বছর স্বামীর অপেক্ষায় ছিলাম। ভেবেছি বেঁচে থাকলে কোনও একসময় ফিরে আসবে। আবার কখনও মনে হয়েছিল সে হয়তো বেঁচে নেই। স্বামীকে নিয়ে বাকি জীবন পার করতে চাই।’

এ বিষয়ে জানতে চাইলে শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিক হাসান রাসেল বলেন, ‘সালাউদ্দিনের মেয়ে রেখা থানায় সাধারণ ডায়েরি করেছেন। তবে নিখোঁজ সালাউদ্দিন তার বাবা কিনা তা শনাক্ত করার জন্য ডিএনএ পরীক্ষা করা হবে। এরপর শতভাগ নিশ্চিত হওয়া যাবে।’

/এএম/
সম্পর্কিত
নিখোঁজ হননি, সেই বিচারক জানালেন ‘একা ঘুরতে এসেছি’
মঙ্গলবার বিকালে আদালত থেকে বের হওয়ার পর নিখোঁজ বিচারক
নওগাঁয় নবজাতক চুরির ঘটনায় বগুড়ায় নারী আটক, পরিচয় নিশ্চিত হবে ডিএনএ পরীক্ষায়
সর্বশেষ খবর
মোহাম্মদপুরে ‘কিশোর গ্যাংয়ের লিডার’ রমজান আটক
মোহাম্মদপুরে ‘কিশোর গ্যাংয়ের লিডার’ রমজান আটক
গাজীপুর-নারায়ণগঞ্জসহ সাত জেলায় ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন
গাজীপুর-নারায়ণগঞ্জসহ সাত জেলায় ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন
বিমানবন্দরে প্রবাসীকে টার্গেট করে ছিনতাইয়ের ফাঁদ 
বিমানবন্দরে প্রবাসীকে টার্গেট করে ছিনতাইয়ের ফাঁদ 
অফিস থেকে দুই শ্রমিকনেতা গ্রেফতার, সংগঠন বলছে ‘আন্দোলন দমাতে গণগ্রেফতার করছে পুলিশ’
অফিস থেকে দুই শ্রমিকনেতা গ্রেফতার, সংগঠন বলছে ‘আন্দোলন দমাতে গণগ্রেফতার করছে পুলিশ’
সর্বাধিক পঠিত
বরিশাল থেকে ঢাকায় যেতে পারেনি দূরপাল্লার কোনও বাস
বরিশাল থেকে ঢাকায় যেতে পারেনি দূরপাল্লার কোনও বাস
মজুরি বাড়ানোর প্রস্তাবে বিজিএমইএর ৬ আপত্তি, সামনে আনলো ২৮৭ কারখানা বন্ধের তথ্য
মজুরি বাড়ানোর প্রস্তাবে বিজিএমইএর ৬ আপত্তি, সামনে আনলো ২৮৭ কারখানা বন্ধের তথ্য
ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
দেশে এলে শেখ হাসিনার জন্য দুটি জায়গা প্রস্তুত: হাবিব উন নবী খান
দেশে এলে শেখ হাসিনার জন্য দুটি জায়গা প্রস্তুত: হাবিব উন নবী খান
গোপালগঞ্জে থানা পুড়িয়ে দেওয়া নিয়ে যা বললেন আইজিপি
গোপালগঞ্জে থানা পুড়িয়ে দেওয়া নিয়ে যা বললেন আইজিপি