সাবেক মন্ত্রীর ভাই ব্যাংক কর্মকর্তা গ্রেফতার

পিরোজপুর প্রতিনিধি
১৮ নভেম্বর ২০২৫, ১৩:০৪ আপডেট : ১৮ নভেম্বর ২০২৫, ১৩:৩৯

পিরোজপুর-১ আসনের (সদর, নাজিরপুর, ইন্দুরকানী) সাবেক সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিমের ছোট ভাই বেসরকারি শাহজালাল ইসলামী ব্যাংকের গুলশান-১ শাখার কর্মকর্তা শামীম শেখকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ নভেম্বর) পিরোজপুরের পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, সোমবার দুপুরে ঢাকার গুলশান এলাকা থেকে পিরোজপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে।

‎পুলিশ সূত্রে জানা গেছে, পিরোজপুর সদর ও নাজিরপুর থানায় হওয়া তিন মামলার অভিযুক্ত ছিলেন শামীম। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে ডিবি পুলিশের একটি দল গুলশানের একটি এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর শামীমকে সেখান থেকে পিরোজপুরে নিয়ে আসা হয়েছে।

পিরোজপুরের পুলিশ সুপার খান মোহাম্মদ আবু নাসের বলেন, পিরোজপুরে তিনটি মামলায় শামীমকে গ্রেফতার দেখানো হয়েছে। তাকে পিরোজপুরে নিয়ে আসা হয়েছে। আজকেই তাকে আদালতের মাধ্যমে কারাগারে সোপর্দ করা হবে।

/এফআর/
সম্পর্কিত
যুব উন্নয়নের প্রশ্নফাঁস: গ্রেফতার ৭ জনের পাঁচজনই সরকারি কর্মচারী
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫১০, বেশি মিরপুরে
ইজিবাইকের হুটের সূত্র ধরে ৪ বছর পর চালক হত্যার রহস্য উদ্ঘাটন
সর্বশেষ খবর
পূজায় গাড়ি নিয়ে বেরোনোর আগে মাথায় রাখুন ১০ সুরক্ষার নিয়ম
পূজায় গাড়ি নিয়ে বেরোনোর আগে মাথায় রাখুন ১০ সুরক্ষার নিয়ম
আইএমএফের শর্ত মানলে লাভ কী, আর ঝুঁকি কোথায়? 
আইএমএফের শর্ত মানলে লাভ কী, আর ঝুঁকি কোথায়? 
‘মন্ত্রীকে রাত জেগে প্রশ্ন পাহারা দিতে হলে কীভাবে সুষ্ঠু পরীক্ষা আশা করা যায়?’
‘মন্ত্রীকে রাত জেগে প্রশ্ন পাহারা দিতে হলে কীভাবে সুষ্ঠু পরীক্ষা আশা করা যায়?’
ইরানের নিহত নারী কমান্ডো সম্পর্কে যা জানা গেলো
ইরানের নিহত নারী কমান্ডো সম্পর্কে যা জানা গেলো
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা