বিএনপি প্রার্থীকে সমর্থন দিয়ে এলাকায় জাতীয় পার্টির মাইকিং

ঝালকাঠি প্রতিনিধি
০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:২৮ আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:৪৫

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঝালকাঠি-২ (সদর ও নলছিটি) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইসরাত সুলতানা ইলেন ভুট্টোকে সমর্থন দিয়েছে জেলা জাতীয় পার্টি। সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে জেলা জাতীয় পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

সোমবার দুপুর থেকে বিভিন্ন এলাকায় মাইকিং করে বিষয়টি জানানো হচ্ছে। পাশাপাশি গণভোটের ক্ষেত্রে জেলা জাতীয় পার্টি ‘না’ ভোটকে সমর্থন জানিয়েছে। এ আসনে জাতীয় পার্টির কোনও প্রার্থী নেই। ঋণখেলাপির দায়ে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী এম এ কুদ্দুস খানের মনোনয়নপত্র বাতিল হয়ে যায়।

জেলা জাতীয় পার্টির বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ‘আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঝালকাঠি-২ (ঝালকাঠি সদর- নলছিটি) আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের কোনও প্রার্থী না থাকায় আমরা ঝালকাঠি-২ আসনের জাতীয় পার্টি ও অঙ্গসহযোগী সংগঠনের সব নেতাকর্মীর মতামতের ভিত্তিতে স্বাধীনতার পক্ষের শক্তি বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানাকে সমর্থন দিলাম। এ আসনে আমরা স্থানীয় পর্যায়ে ধানের শীষ মার্কায় ভোট দেবো। কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত মোতাবেক গণভোটে আমরা “না” ভোটের পক্ষে ভোট দেবো।’

উল্লেখ্য, ঝালকাঠি-২ আসনে জাতীয় পার্টি থেকে দুইবারের (১৯৮৬-১৯৯০) ও (১৯৯৬-২০০০) নির্বাচিত প্রয়াত সংসদ সদস্য জুলফিকার আলী ভুট্টো এবার বিএনপির প্রার্থী ইসরাত সুলতানার স্বামী।

এ বিষয়ে জেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার হোসেন বলেন, ‘আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও জেলা জাতীয় পার্টি নেতাকর্মীদের সঙ্গে পরামর্শ করে বিএনপির মনোনীত প্রার্থীকে সমর্থন দিয়েছি। তার স্বামী জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য জুলফিকার আলী ভুট্টো এ আসনে ব্যাপক উন্নয়ন করেছেন। তিনি এ এলাকার মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। সেই সহানুভূতি থেকেই ইলেন ভুট্টোকে সমর্থন দিয়েছি।’

আসনটিতে ইসরাত সুলতানার অন্যতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মনোনীত দলটির জেলা আমির হাফিজুর রহমান। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘জাতীয় পার্টির সমর্থন ভোটের মাঠে কোনও প্রভাব বিস্তার করবে না। জাতীয় পার্টি ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর। তাই জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে।’

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
বিএনপি বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে না: শাহে আলম
আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ভিডিও করায় সাংবাদিকের ওপর হামলা
সর্বশেষ খবর
পূজায় গাড়ি নিয়ে বেরোনোর আগে মাথায় রাখুন ১০ সুরক্ষার নিয়ম
পূজায় গাড়ি নিয়ে বেরোনোর আগে মাথায় রাখুন ১০ সুরক্ষার নিয়ম
আইএমএফের শর্ত মানলে লাভ কী, আর ঝুঁকি কোথায়? 
আইএমএফের শর্ত মানলে লাভ কী, আর ঝুঁকি কোথায়? 
‘মন্ত্রীকে রাত জেগে প্রশ্ন পাহারা দিতে হলে কীভাবে সুষ্ঠু পরীক্ষা আশা করা যায়?’
‘মন্ত্রীকে রাত জেগে প্রশ্ন পাহারা দিতে হলে কীভাবে সুষ্ঠু পরীক্ষা আশা করা যায়?’
ইরানের নিহত নারী কমান্ডো সম্পর্কে যা জানা গেলো
ইরানের নিহত নারী কমান্ডো সম্পর্কে যা জানা গেলো
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা