তনুর ডিএনএ প্রতিবেদন ময়না তদন্ত বোর্ডকে দেবে না সিআইডি

কুমিল্লা প্রতিনিধি
১৯ মে ২০১৬, ১৯:১০আপডেট : ১৯ মে ২০১৬, ১৯:৫৫

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ছাত্রী সোহাগী জাহান তনুর ডিএনএ প্রতিবেদন তার ময়না তদন্তে গঠিত বোর্ডকে হস্তান্তর করবে না সিআইডি। বৃহস্পতিবার দুপুরে মামলাটির তদন্ত সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) চিঠি দিয়ে কুমেকের ফরেনসিক বিভাগকে এ তথ্য জানিয়েছে। কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের (কুমেক) ফরেনসিক বিভাগের তিন চিকিৎসক এই ময়না তদন্তের বোর্ডে রয়েছেন।

তনু হত্যাকাণ্ড

এদিকে, এ চিঠি পাওয়ার পর এদিন বিকাল সাড়ে ৪টার দিকে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগ ও দ্বিতীয় ময়নাতদন্ত বোর্ডের প্রধান ডা. কামদা প্রসাদ সাহা সাংবাদিকদের জানান, ‘যেহেতু ডিএনএ প্রতিবেদনে ধর্ষণের আলামত পাওয়া গেছে, তাই ডিএনএ প্রতিবেদনটি সহায়ক হিসেবে নিয়ে দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদনটি দিতে চেয়েছিলাম। কিন্তু তারা এটি দেবে না বলে চিঠি দিয়ে জানিয়ে দিয়েছে।

তিনি বলেন, চিঠিতে আরও বলা হয়েছে, আদালতের মাধ্যমে আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে ডিএনএ প্রতিবেদনটি নিতে বলেছে সিআইডি। তাই, পরবর্তী কার্য দিবসে সভা করে আইনগতভাবে ডিএনএ প্রতিবেদন পাওয়া সম্ভব কিনা তা বুঝবো এবং দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদন নিয়ে সিদ্ধান্ত নেব।

উল্লেখ্য, গত ২০ মার্চ কুমিল্লা সেনানিবাসের বাসার কাছে একটি জঙ্গলে পাওয়া যায় তনুর মরদেহ। পরদিন কুমেকের ফরেনসিক বিভাগের ডা. শারমীন সুলতানা তনুর প্রথম ময়নাতদন্ত করেন। গত ৪ এপ্রিল ফরেনসিক বিভাগ থেকে দেওয়া প্রথম ময়নাতদন্তের রিপোর্টে তনুকে হত্যা ও ধর্ষণের আলামত পাওয়া যায়নি বলে উল্লেখ করা হয়।

আরও পড়ুন: এবার বেনামি চিঠিতে রাবির আরেক শিক্ষককে হত্যার হুমকি

তবে তাদের দেওয়া প্রথম ময়না তদন্তের প্রতিবেদনটি সন্তোষজনক না হওয়ায় জনদাবির প্রেক্ষিতে গত ৩০ মার্চ তনুর মরদেহ কবর থেকে উঠিয়ে নতুন করে নমুনা সংগ্রহ ও দ্বিতীয় ময়নাতদন্ত করা হয়। কিন্তু গত ৫০ দিনেও দ্বিতীয় ময়নাতদন্ত প্রতিবেদন প্রকাশ করা হয়নি।

গত সোমবার রাতে কুমিল্লা সিআইডির বিশেষ পুলিশ সুপার ড. নাজমুল করিম খান ডিএনএ প্রতিবেদনে তিন ধর্ষকের শুক্রাণু পাওয়ার বিষয়ে তথ্য প্রকাশ করায় দ্বিতীয় ময়না তদন্ত প্রতিবেদন নিয়ে বেকায়দায় পড়েছে কুমেকের ফরেনসিক বিভাগ।

আরও পড়ুন: তাকে সবাই বলে ‘তারছেঁড়া মাস্টার’: সেলিম ওসমান

/এআর/টিএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
‘এখনও দেখি টেবিলটা ফাঁকা, ঘরে নেই আদরের বাবা, এভাবে চলে যাবে বুঝি নাই’
‘এখনও দেখি টেবিলটা ফাঁকা, ঘরে নেই আদরের বাবা, এভাবে চলে যাবে বুঝি নাই’
মোকতাদিরকে জামিন দিলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেবো: হেফাজতের মহাসচিব
মোকতাদিরকে জামিন দিলে ব্রাহ্মণবাড়িয়া অচল করে দেবো: হেফাজতের মহাসচিব
স্বাধীনতাপ্রিয় ও গণতন্ত্রকামী মানুষের জন্য ৫ আগস্ট আনন্দের দিন: প্রধানমন্ত্রী
স্বাধীনতাপ্রিয় ও গণতন্ত্রকামী মানুষের জন্য ৫ আগস্ট আনন্দের দিন: প্রধানমন্ত্রী
ভিসা বাতিল হওয়া ৯৮৫ বাংলাদেশির তালিকা আমিরাত সরকারকে দিয়েছে দূতাবাস
ভিসা বাতিল হওয়া ৯৮৫ বাংলাদেশির তালিকা আমিরাত সরকারকে দিয়েছে দূতাবাস
সর্বাধিক পঠিত
দুই বছর কাজ নেই, ফেসবুক লাইভে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি
দুই বছর কাজ নেই, ফেসবুক লাইভে কাঁদলেন জ্যোতিকা জ্যোতি
অভিযান থেকে পালিয়ে এসপিকে খোঁচা দিয়ে ফেসবুক পোস্ট দিলেন ‘শীর্ষ সন্ত্রাসী’
অভিযান থেকে পালিয়ে এসপিকে খোঁচা দিয়ে ফেসবুক পোস্ট দিলেন ‘শীর্ষ সন্ত্রাসী’
আর্জেন্টিনার মিডফিল্ডারকে পেতে দুই ক্লাবের লড়াই 
আর্জেন্টিনার মিডফিল্ডারকে পেতে দুই ক্লাবের লড়াই 
‘১০০ শতাংশ’ দাবিতে ডাবরের মধু-ঘি বিক্রিতে নিষেধাজ্ঞা
‘১০০ শতাংশ’ দাবিতে ডাবরের মধু-ঘি বিক্রিতে নিষেধাজ্ঞা
লোকসংগীত শিল্পী মুজিব পরদেশী কারাগারে  
লোকসংগীত শিল্পী মুজিব পরদেশী কারাগারে