কক্সবাজার সমুদ্র সৈকত পরিচ্ছন্ন রাখার আহ্বান পরিবেশমন্ত্রীর

কক্সবাজার প্রতিনিধি
১৮ অক্টোবর ২০১৯, ১৭:০০ আপডেট : ১৮ অক্টোবর ২০১৯, ১৭:২৭

সভায় কথা বলছেন পরিবেশমন্ত্রী (ছবি– প্রতিনিধি)

কক্সবাজার সমুদ্র সৈকতকে পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন। তিনি বলেছেন, ‘একটু সচেতন হলে সৈকতের পরিবেশ সুন্দর রাখা সম্ভব। এ ছাড়া, কক্সবাজারের বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, সড়কের উন্নয়ন জরুরি।’

শুক্রবার (১৮ অক্টোবর) কক্সবাজারে অনুষ্ঠিত পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভা শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি।

কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপত্বি করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী। এ সময় সংশ্লিষ্ট উপ-মন্ত্রী হাবিবুন নাহার, স্থায়ী কমিটির সদস্য কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য জাফর আলম, রেজাউল করিম বাবুল (বগুড়া), সংরক্ষিত নারী সংসদ সদস্য খাদিজা বেগম উপস্থিত ছিলেন।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রিয়াদ বিমানবন্দরে হুথি হামলার পর ফাঁকা সৌদি আকাশ
রিয়াদ বিমানবন্দরে হুথি হামলার পর ফাঁকা সৌদি আকাশ
সিভিল সার্জন কার্যালয়ে তালা, হাসপাতালের সেবা বন্ধের হুঁশিয়ারি
সিভিল সার্জন কার্যালয়ে তালা, হাসপাতালের সেবা বন্ধের হুঁশিয়ারি
মেটা যদি একদিন কনটেন্টের টাকা দেওয়া বন্ধ করে দেয়?
মেটা যদি একদিন কনটেন্টের টাকা দেওয়া বন্ধ করে দেয়?
বেনাপোল বন্দরে টানা ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি
বেনাপোল বন্দরে টানা ৮ দিন বন্ধ থাকবে আমদানি-রফতানি
সর্বাধিক পঠিত
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
বিএনপির এমপির ছেলে-ভগ্নিপতি-ভাগনের বউ পেলেন সারের ডিলারশিপ, ডিসি বললেন ‘কমিটির তালিকা’ 
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
জয়ের বিরুদ্ধে সাক্ষ্য, উঠে এলো আ.লীগ সরকারের সিদ্ধান্তের দুই অভিনেতার নাম
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
রাশেদ খাঁনের দুঃখ প্রকাশ 
১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান
১০ বছর পর খুলছে ওসমানী উদ্যান
ভুলত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চেয়ে রাজনীতি ছাড়লেন ছাত্রদল নেতা
ভুলত্রুটির জন্য সবার কাছে ক্ষমা চেয়ে রাজনীতি ছাড়লেন ছাত্রদল নেতা