টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

কক্সবাজার প্রতিনিধি
২৩ অক্টোবর ২০১৯, ১৩:৫৫আপডেট : ২৩ অক্টোবর ২০১৯, ১৪:০৫

বন্দুকযুদ্ধ

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মোহাম্মদ ছলিম (২৪) নামে এক ডাকাত নিহত হয়েছে। বুধবার (২৩ অক্টোবর) ভোর রাত ৪টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কেরুনতলী এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ এর সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘটনাস্থল থেকে অস্ত্র ও মাদক উদ্ধার করা হয়েছে। এসময় তিন পুলিশ সদস্য আহত হয়েছে বলে তিনি দাবি করেন।

নিহত ডাকাত ওই ইউনিয়নের চাকমারকুল এলাকার কাদির হোসেনের ছেলে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, গত ২২ অক্টোবর রাত সাড়ে ১২টার দিকে টেকনাফ থানা পুলিশের সাঁড়াশি অভিযানে হোয়াইক্যং ইউনিয়নের চাকমারকুল এলাকার কাদির হোসেনের ছেলে মো. সেলিম প্রকাশ ছলিম ডাকাতকে আটক করা হয়। আটকের পর তার স্বীকারোক্তি অনুযায়ী ২৩ অক্টোবর ভোর রাত ৪টার দিকে উপজেলার কেরুনতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় লুকিয়ে রাখা অস্ত্র ও মাদক উদ্ধারে যায় পুলিশ। এসময় আগে থেকে ওঁৎ পেতে থাকা ডাকাত সেলিমের সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করলে পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এসময় উভয় পক্ষের গোলাগুলিতে টেকনাফ থানা পুলিশের এসআই আরিফুর রহমান, কনস্টেবল আব্দুস শুক্কুর ও মেহেদী গুরুতর আহত হয়েছে।

তিনি আরও জানান, এসময় ডাকাত সর্দার সেলিমকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এসময় পুলিশ ঘটনাস্থল থেকে একটি দেশীয় তৈরি এলজি, ৬ রাউন্ড তাজা কার্তুজ ও ৭ রাউন্ড খালি খোসা এবং ১০০০ পিস ইয়াবা উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা করা হয়েছে।

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি