মাদক ব্যবসায়ীর ১০ বছরের কারাদণ্ড

চাঁদপুর প্রতিনিধি
১৬ জানুয়ারি ২০২০, ২১:০৮আপডেট : ১৬ জানুয়ারি ২০২০, ২১:০৯

চাঁদপুর চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় কামরুল হাসান রাজু নামে মাদক ব্যবসায়ীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড, ২০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে চাঁদপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ সরোয়ার আলম এই রায় দেন।

রাজু হাজীগঞ্জ উপজেলার চতন্তর গ্রামের বাসিন্দা। সে মাদক মামলায় জামিন নিয়ে পলাতক রয়েছে।

মামলার বিবরণে জানা যায়, ২০১৮ সালের ১৪ অক্টোবর আনুমানিক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাজীগঞ্জ থানা এলাকায় উপ-পরিদর্শক (এসআই) একেএম মাহমুদুল কবির মাদকবিরোধী অভিযান চালিয়ে মমিন মেম্বারের বাড়ি থেকে দুই জন মাদক ব্যবসায়ীকে আটকের চেষ্টা করেন। এ সময় পুলিশের উপস্থিতির টের পেয়ে ঘরে থাকা দুই জন মাদক ব্যবসায়ীর মধ্যে একজন পালিয়ে গেলেও রাজুকে আটক করতে সক্ষম হয়। পুলিশ তল্লাশি চালিয়ে ওই সময় রাজুর কাছ থেকে ৩১০ পিস ইয়াবা উদ্ধার করে এবং তার বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা তৎকালীন সময়ের হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সুমন মিয়া মামলাটি তদন্ত শেষে ২০১৮ সালের ২৭ নভেম্বর চার্জশিট আদালতে দাখিল করেন।
সরকার পক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট মুজিবুর রহমান ভুঁইয়া বলেন, ‘আসামি রাজু জামিন নিয়ে পলাতক রয়েছে। মামলা চলমান অবস্থায় আদালত ৫ জনের সাক্ষ্যগ্রহণ করেন। মামলার সাক্ষী ও নথি পর্যালোচনা করে আসামির অনপুস্থিতিতে আদালত এই রায় দেন। আসামিপক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট বদরুল আলম চৌধুরী।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম