টেকনাফ ‘বন্দুকযুদ্ধে’ দুই রোহিঙ্গা নিহত

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
২৫ জুলাই ২০২০, ০৯:১৫ আপডেট : ২৫ জুলাই ২০২০, ০৯:১৫

বন্দুকযুদ্ধ টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা নিহত হয়েছে। তারা হলো, উখিয়া বালুখালী এইচ ব্লকের ফেরদৌস (৩০), একই ক্যাম্পের বাসিন্দা আবদুস সালাম (৩৫)। এ ঘটনায়  বিজিবির তিন সদস্য আহত হন। 

শনিবার (২৫ জুলাই) ভোর রাতে টেকনাফের মৌচনি ছুরিখ্যাল নামক এলাকায় সংলগ্ন সীমান্তে এ ঘটনা ঘটে।

বিজিবি বলছে, নিহত ব্যক্তিরা মিয়ানমার থেকে মাদকের চালান নিয়ে নাফ নদী সাঁতরে অনুপ্রবেশের সময় গুলিবিনিময়ে তাদের মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে ২ লাখ ১০ হাজার ইয়াবা, একটি দেশীয় অস্ত্রসহ ধারালো কিরিচ উদ্ধার করা হয়। 

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান জানান, শনিবার ভোর রাতে টেকনাফের মৌচনি ছুরিখ্যাল নামক এলাকায় সংলগ্ন নাফ নদী সীমান্তে মিয়ানমার থেকে একটি  মাদকের চালান আসার গোপন সংবাদ পায়। এর ভিত্তিতে বিজিবি একটি দল সেখানে অবস্থান নেন। এসময় কয়েকজন লোক নাফ নদ সাঁতরে কিনায়  আসতে দেখে চ্যালেঞ্জ করলে মাদককারবারি চক্রের সদস্যরা বিজিবিকে লক্ষ্য করে গুলি করে। এতে বিজিবির দুই সদস্য আহত হন।

তিনি আরও জানান, এসময় বিজিবিও আত্মরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করলে মাদককারবারি চক্রের সদস্য কেওরা বাগানের দিকে পালিয়ে যায়। এসময় উভয়পক্ষে ৪-৫ মিনিট গুলিবিনিময় হয়। পরে ঘটনাস্থল তল্লাশি চালিয়ে ২ লাখ ১০ হাজার ইয়াবা, একটি দেশীয় অস্ত্র, এক রাউন্ড কার্তুজ ও একটি ধারালো কিরিচ উদ্ধার করা হয়। এ সময় গুলিবিদ্ধদের উদ্ধার করে চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করেন। সেখানে নেওয়ার পর তাদের মৃত্যু হয়।

বিজিবির অধিনায়ক বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। 

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মোরাল পুলিশিংয়ের অভিযোগে ১০১ নাগরিকের বিবৃতি: আইজিপির কড়া প্রতিক্রিয়া
মোরাল পুলিশিংয়ের অভিযোগে ১০১ নাগরিকের বিবৃতি: আইজিপির কড়া প্রতিক্রিয়া
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সারা দেশে যেসব কর্মসূচি পালন করবে বিএনপি
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সারা দেশে যেসব কর্মসূচি পালন করবে বিএনপি
আনিসুল হকের বিরুদ্ধে অস্ত্র আইনের মামলায় ‎চার্জ শুনানি পেছালো
আনিসুল হকের বিরুদ্ধে অস্ত্র আইনের মামলায় ‎চার্জ শুনানি পেছালো
জেলা পর্যায়ে ক্যানসার চিকিৎসার রেডিওথেরাপি মেশিন স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
জেলা পর্যায়ে ক্যানসার চিকিৎসার রেডিওথেরাপি মেশিন স্থাপন করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বাধিক পঠিত
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
একসঙ্গে ২৫ জেলে আটক, ৮০ কেজি ইলিশ গেলো এতিমখানায়
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
ভোট দেওয়া নিয়ে অনুশোচনা ও বিএনপি সরকারের সমালোচনা করা নারী আটক
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী থাকবে’ বলা এসিল্যান্ডকে প্রত্যাহার
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
মিয়ানমারের বিরল খনিজ রফতানিতে জোয়ার
মিয়ানমারের বিরল খনিজ রফতানিতে জোয়ার