ব্রাহ্মণবাড়িয়া বিএনপির সব উপজেলা ও পৌর কমিটি বিলুপ্ত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৫ ডিসেম্বর ২০২০, ২১:১০আপডেট : ২৫ ডিসেম্বর ২০২০, ২১:১৮

ব্রাহ্মণবাড়িয়া বিএনপির সব উপজেলা ও পৌর কমিটি বিলুপ্ত ব্রাহ্মণবাড়িয়ার ৯টি উপজেলা এবং পাঁচটি পৌর এলাকার বিএনপির সকল কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২৫ ডিসেম্বর) জেলা বিএনপির আহ্বায়ক জিল্লুর রহমান সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সাংবাদিকদের বিষয়টি জানানো হয়।

প্রেসবিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, গত ৩০ নভেম্বর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা বিএনপির অধীনে সকল উপজেলা ও পৌর বিএনপির সাংগঠনিক কমিটির মেয়াদোত্তীর্ণ হওয়ায় বিলুপ্ত ঘোষণা করা হয়। শিগগিরই উপজেলা ও পৌর বিএনপির সংশ্লিষ্ট নেতাদের সঙ্গে আলোচনা করে বিলুপ্ত কমিটির কার্যক্রম পরিচালনার জন্য নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হবে।

জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সিরাজুল ইসলাম জানান, খুব দ্রুত সকল ইউনিটগুলোতে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে।

এই ব্যাপারে জানতে চাইলে নাসিরনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হান্নান জানান, নিয়ম অনুযায়ী কোনেও কমিটি বিলুপ্ত ঘোষণার সঙ্গে সঙ্গে নতুন আহ্বায়ক কমিটির নাম ঘোষণা করা হয়। কিন্তু এ ক্ষেত্রে নিয়ম মানা হয়নি। তবে কেনও মানা হয়নি সেটি আমি জানি না। তবে শুনেছি জেলা বিএনপির আহ্বায়ক প্রতিটি উপজেলায় সাংগঠনিক সফর করার মাধ্যমে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে।

জেলা বিএনপির আহ্বায়ক জিল্লুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তার পরিবারের অন্য সদস্যরা ফোন ধরে জানান তিনি ক্লান্ত, ঘুমাচ্ছেন; পরে ফোন দিতে।

/এনএস/
সম্পর্কিত
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের