কক্সবাজারের কলাতলীতে ট্রাকচাপায় নারীসহ নিহত ২

কক্সবাজার প্রতিনিধি
০৭ মার্চ ২০২১, ০১:৫১আপডেট : ০৭ মার্চ ২০২১, ০১:৫১

কক্সবাজার শহরের কলাতলী ডলফিন মোড়ে সিমেন্ট বোঝাই ট্রাকচাপায় নারীসহ দুই পথচারী নিহত হয়েছেন। শনিবার (৬ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে সিমেন্ট বোঝায় ট্রাক পথচারীদের চাপা দেয়।

নিহতরা হলেন, কক্সবাজার শহরের কলাতলী এলাকায় লাল মিয়ার স্ত্রী মোমেনা বেগম (৬০) ও ঢাকা উত্তরা এলাকার সাহাদত হোসেন (৪৫)। এসময় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

কক্সবাজার শহর পুলিশ ফাঁড়ির এসআই আনোয়ার হোসেন জানান, রাত সাড়ে ১১টার দিকে এই কক্সবাজারমুখী সিমেন্ট বোঝাই একটি ট্রাক যার (নম্বর চট্টমেট্রো-ট-১১-৬৮২৮) নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীদের চাপা দেয়। এসময় ট্রাকের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে দুই জন নিহত হন। আহত হন অন্তত ১০ পথচারী।

 আহতরা হলেন, কক্সবাজার শহরের বাহারছড়া এলাকার অ্যাডভোকেট ওসমান (৪৫), উখিয়ার কোটবাজার এলাকার আবদুল আমিনের ছেলে জসিম উদ্দীন (২৫), বশরত আলীর ছেলে মুজিব (৪৫), শফিউল্লাহর ছেলে জিকু (৩০), মহেশখালী এলাকার আবুল কাশেমের ছেলে জয়নাল (৩৫), বড় ভাই আবুল হোসেন (৪৫) ও ছেলে রাশেদুল হক (১৭)-সহ অন্তত ১০ জন।

খবর পেয়ে কক্সবাজার সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালিয়ে তাদের উদ্ধার করেন।

কক্সবাজার সদর মডেল থানার ওসি তদন্ত বিপুল চন্দ্র দে বলেন, ঘটনাস্থলে এক নারীসহ দুই জন প্রাণ হারান। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহতদের দুই জনকে গুরুতর অবস্থায় চমেকে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের