৯ বছরের শিশুকে ধর্ষণ করে ৬২ বছরের ছোট্ট মিয়া

কুমিল্লা প্রতিনিধি
০৭ মার্চ ২০২১, ২০:২৬আপডেট : ০৭ মার্চ ২০২১, ২০:৪৫

কুমিল্লায় খেলতে গিয়ে ৯ বছরের শিশু ধর্ষণের শিকার হয়েছে। জেলার দেবিদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ির একটি মুদি দোকানে এই ঘটনা ঘটে। ওই ঘটনায় ভুক্তভোগী শিশুর মা বাদী হয়ে রবিবার (৭ মার্চ)  ছোট্ট মিয়া (৬২) নামের একজনকে অভিযুক্ত করে দেবিদ্বার থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

মামলার বাদী তার অভিযোগপত্রে উল্লেখ করেন, তার মেয়ে ভিংলাবাড়ির একটি স্কুলে পঞ্চম শ্রেণিতে পড়ে। ছোট্ট মিয়া মুদি দোকান পরিচালনা করে। তার মেয়েসহ বাড়ির অন্যান্য ছোট ছেলে মেয়েরা ছোট্ট মিয়ার দোকানের আশপাশে খেলাধুলা করে। গত ৬ মার্চ রাতের বেলা আমার মেয়ে হঠাৎ শারীরিকভাবে অসুস্থ হলে গ্রাম্য ডাক্তার দেখাই। ডাক্তার দেখানোর পর মেয়ে কিছুটা সুস্থ হলে সে জানায়, গত ৪ মার্চ ছোট্ট মিয়া তাকে দোকানঘরে নিয়ে ধর্ষণ করে।

দেবিদ্বার থানার পরিদর্শক (তদন্ত) মেজবাহ উদ্দিন জানান, শিশুকে কুমিল্লা ৪নং সিনিয়র বিচারিক আদালতে হাজির করলে বিচারক রোকেয়া বেগম ভিকটিমের ডাক্তারি পরীক্ষা করার নির্দেশ দেন। অভিযুক্ত ছোট্ট মিয়াকে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইউল্যাবে শেষ হলো ‘বিবিএ মনসুন এক্সপো’
ইউল্যাবে শেষ হলো ‘বিবিএ মনসুন এক্সপো’
ক্লাবের হয়ে না খেলে পোকার টুর্নামেন্টে, আবার বিতর্কে নেইমার!
ক্লাবের হয়ে না খেলে পোকার টুর্নামেন্টে, আবার বিতর্কে নেইমার!
শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় কেঁদেছিলেন র‌্যাব কর্মকর্তাও, সেই আসামির মৃত্যুদণ্ড
শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় কেঁদেছিলেন র‌্যাব কর্মকর্তাও, সেই আসামির মৃত্যুদণ্ড
পুলিশের ১৭ কর্মকর্তাকে অবসরে পাঠালো সরকার
পুলিশের ১৭ কর্মকর্তাকে অবসরে পাঠালো সরকার
সর্বাধিক পঠিত
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
ভুলে চার মাস কারাভোগ, ৩০ লাখ টাকা পেলেন ভুক্তভোগী
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
হত্যাকাণ্ডের শিকার সেই শিক্ষিকার চার সন্তান নিয়ে দিশেহারা পরিবার
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
দিল্লিতে আন্দোলন চলা যন্তর মন্তর আসলে কী
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
আদালতে বিচার চলাকালে শিক্ষানবিশ নারী আইনজীবীর মাথা ফাটালেন বিচারক
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত
জামায়াতের আরেক নেতার পদ স্থগিত