এমবাপ্পে-রুডিগারদের শাস্তির বিরুদ্ধে রিয়ালের আপিল খারিজ

স্পোর্টস ডেস্ক
০৮ জুলাই ২০২৫, ১৭:৩৮আপডেট : ০৮ জুলাই ২০২৫, ১৮:০৪

আন্তোনিও রুডিগার, কিলিয়ান এমবাপ্পে ও দান কেবায়োসের বিরুদ্ধে উয়েফার শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছিল উয়েফা। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর ম্যাচে অশোভন আচরণের দায়ে তাদেরকে জরিমানা করা হয়, যার বিরুদ্ধে মাদ্রিদ আপিল করেছিল। কিন্তু তাদের আপিল খারিজ করেছে ইউরোপের শীর্ষ সংস্থা।

রুডিগার, এমবাপ্পে ও কেবায়োসকে ৪০ হাজার, ৩০ হাজার ও ২০ হাজার ইউরো জরিমানা করা হয়। গত ১২ মার্চ অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে নক আউট ম্যাচে তারা শোভনীয় আচরণের মূল নীতি লঙ্ঘন করার শাস্তি দেওয়ার কথা জানায় উয়েফা।

রুডিগার ও এমবাপ্পের বিরুদ্ধে এক ম্যাচের স্থগিত নিষেধাজ্ঞা দেওয়া হয়। একই ঘটনা ফের ঘটলে যা কার্যকর হবে।

উয়েফা বিবৃতিতে জানায়, এই শাস্তি কমানো বা তুলে নেওয়ার কোনও গ্রহনযোগ্য যুক্তি নেই। ওই ম্যাচে গোল উদযাপনের সময় রুডিগারকে স্বাগতিক দর্শকদের দিকে গলায় ছুরি দিয়ে কাটার অঙ্গভঙ্গি করেন। এমবাপ্পেকে দেখা যায় গোল উদযাপনের সময় দর্শকদের উদ্দেশ্যে নিজের ঊরুসন্ধি চেপে ধরতে। কেবায়োয়া সমর্থকদের তিরস্কার করেন।

/এফএইচএম/
সম্পর্কিত
রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো, তবে...
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি