প্রধানমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে মানুষ করোনার বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে: নওফেল

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৭ মে ২০২১, ১১:২৯আপডেট : ০৭ মে ২০২১, ১১:২৯

১৯৭১ সালে বঙ্গবন্ধু'র ডাকে সাড়া দিয়ে পুরো জাতি যেভাবে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, ঠিক তেমনি বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা'র ডাকে সাড়া দিয়ে সারাদেশের মানুষ করোনার বিরুদ্ধে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল। চট্টগ্রাম নগরীর ৮ নম্বর শুলকবহর ওয়ার্ডে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণকালে বৃহস্পতিবার (৬ এপ্রিল) বিকালে তিনি এই মন্তব্য করেন।

নওফেল বলেন, ‘প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আমাদের নেতাদের নির্দেশ দিয়েছেন যার যা কিছু আছে তা নিয়ে তার নিকটবর্তী অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসতে। সেই নির্দেশনা মেনে আজ আমাদের নেতাকর্মীরা এই ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ আয়োজন করাই তাদের ধন্যবাদ জানাই। দেশের সব সংকটে বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মীরাই সবার আগে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ায়। এই করোনা সংকটেও তার ব্যতিক্রম ঘটেনি।’ ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ অনুষ্ঠানে মুহিবুল হাসান চৌধুরী নওফেল

ওয়ার্ড যুবলীগ নেতা রাজিবুল ইসলাম চৌধুরী হীরা ও মুজিব সম্রাটের ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে ৫০০ শতাধিক পরিবারের মাঝে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণ করা হয়।

ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহজাহান সূফীর সভাপতিত্বে অনুষ্ঠানে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উত্তর জোনের উপ-পুলিশ কমিশনার মোখলেসুর রহমান, শুলকবহর ওয়ার্ডের কাউন্সিলর মো. মোরশেদ আলম, নগর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আজিম রনি প্রমুখ বক্তব্য রাখেন।

 

/এফএস/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী