পঞ্চম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে স্কুলশিক্ষক গ্রেফতার

ফেনী প্রতিনিধি
২৪ মে ২০২১, ০৯:২২আপডেট : ২৪ মে ২০২১, ০৯:২২

ফেনীর দাগনভূঞাতে পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে স্কুলশিক্ষক রমজান আলী শাহিনকে (৩৩) গ্রেফতার করেছে পুলিশ।  রবিবার (২৩ মে) রাতে পুলিশ তাকে গ্রেফতার করে। সে দাগনভূঞার গোবিন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক।

দাগনভূঞা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। ধর্ষণের শিকার কিশোরীকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ফেনী সদর হাসপাতালে পাঠানো হয়েছে। 

গ্রেফতার শিক্ষক উপজেলার জায়লস্কর ইউনিয়িনের বারাহি গোবিন্দ গ্রামের ওয়াহেদ মিঝি বাড়ির হারিছ আহমদের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে,  অভিযুক্ত শিক্ষক ওই ছাত্রীকে দুইবার ধর্ষণ করে। গত ২২ মে সন্ধ্যায় সর্বশেষ ওই শিক্ষার্থীকে ঘরে একা পেয়ে ধর্ষণ করে সে। এ সময় শিক্ষার্থীর চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে সে পালিয়ে যায়।

/আইএ/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি