পোশাককর্মীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ৩

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৮ মে ২০২১, ১৬:২৬আপডেট : ২৮ মে ২০২১, ১৭:৩৯

পোশাক কারখানার এক কর্মীকে ধর্ষণের অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ মে) দিবাগত রাতে চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন শেরশাহ কলোনিতে এ ঘটনা ঘটে। ভিকটিমের কাছ থেকে অভিযোগ পেয়ে শুক্রবার ভোরে পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে। বায়েজিদ বোস্তামি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। 

গ্রেফতার তিন জন হলো– সাইফুর রহমান সুমন (২৮), মেহেদী হাসান জনি (৩২) ও মো. আলম (২৫)।

মো. কামরুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভিকটিম পোশাককর্মীর কাছ থেকে অভিযোগ পেয়ে দ্রুত অভিযান পরিচালনা করে শেরশাহ এলাকা থেকে ঘটনায় জড়িত তিন জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

ভিকটিম নারীর অভিযোগের বরাত দিয়ে থানা পুলিশ জানিয়েছে, ‘বৃহস্পতিবার রাত ৯টার দিকে ভিকটিম তার পূর্ব পরিচিত সালাউদ্দিন আহমদ মুন্নাসহ শেরশাহ কলোনির সরকারি কোয়ার্টারের সামনে সহকর্মীর সঙ্গে দেখা করতে যান। এ সময় সুমন ও জনি তাদের সামনে এসে ভিকটিম ও তার সহকর্মীকে আটক করে। পরে তার সহকর্মীকে মারধর শুরু করে। একপর্যায়ে হুমকি দিয়ে তাড়িয়ে দেয়। তখন সহকর্মীটি হতভম্ব হয়ে ঘটনাস্থল থেকে কয়েকটি বিল্ডিং পরে গিয়ে দাঁড়িয়ে থাকেন। এরপর সুমন ও জনি ওই তরুণীর মুখ চেপে ধরে শেরশাহ কলোনি সরকারি কোয়ার্টারের ২নং বিল্ডিংয়ের নিচতলায় পরিত্যক্ত রুমে নিয়ে যায়। রাত সাড়ে ৯টার দিকে প্রথমে সুমন ও জনি তাকে পালাক্রমে ধর্ষণ করে। এ সময় অপর আসামি আলম ঘটনাস্থলে চলে এসে দরজার বাইরে পাহারায় থাকে। দুই জন ধর্ষণ করার পর আলম ভিকটিমের সহকর্মীকে ধরে এনে ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য ঘটনাস্থলে তাদের পাশাপাশি দাঁড় করিয়ে মোবাইল ফোনে ছবি তুলে মারধর করে ছেড়ে দেয়।’

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি