কোম্পানীগঞ্জে সংঘর্ষে চারজন গুলিবিদ্ধ, চার পুলিশ আহত

নোয়াখালী প্রতিনিধি
১২ জুন ২০২১, ১৯:৪৩আপডেট : ১২ জুন ২০২১, ১৯:৪৩

নোয়াখালীর বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জার অনুসারীদের সঙ্গে উপজেলার সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান বাদলের অনুসারীদের সংঘর্ষের সময় চারজন গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় আহত হয়েছেন চার পুলিশ সদস্য।

শনিবার (১২ জুন) দুপুর ১টার দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের টেকের বাজারে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধরা বাদলের অনুসারী বলে জানা গেছে।

তারা হলেন চরকাঁকড়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের হিয়াল্লাইগো বাড়ির বাসিন্দা আওয়ামী লীগ নেতা ফখরুল ইসলাম সবুজ (৫৫), তার ছেলে চয়ন (১৮), ভাগনে আরিয়ান (২৩) ও চরকাঁকড়া ইউনিয়নের রূপনগর গ্রামের বাসিন্দা হৃদয় (২৮)। বিষয়টি নিশ্চিত করেছেন বাদলের অনুসারী চরকাঁকড়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য জামাল উদ্দিন।

শনিবার সকাল সাড়ে ৯টার দিকে বসুরহাট-দাগনভূঁঞা সড়কের কোম্পানীগঞ্জ প্রেস ক্লাবের সামনে বাদল ও তার অনুসারী উপজেলা আওয়ামী লীগ নেতা হাসিবুল হোসেন আলালের ওপর কাদের মির্জার অনুসারীরা হামলা চালায়। এ ঘটনার পর থেকে উপজেলার পরিবেশ অশান্ত হয়ে ওঠে।

স্থানীয় সূত্রে জানা যায়, কাদের মির্জার নেতৃত্বে বাদলের ওপর হামলার খবরে বসুরহাট-পেশকারহাট রাস্তার মাথার প্রধান সড়ক অবরোধ করেন বাদলের অনুসারীরা। এ সময় তাদের বাধা দেয় পুলিশ। একপর্যায়ে লাঠিচার্জ করে। এরপর আওয়ামী লীগ নেতা সবুজকে মারধর করলে তার অনুসারীরা উত্তেজিত হয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়লে পুলিশও পাল্টা গুলি ছোড়ে। এতে আওয়ামী লীগ নেতা সবুজ, তার ছেলে ও ভাগনেসহ চারজন গুলিবিদ্ধ হন।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বলেন, টেকেরহাট বাজারে পুলিশ ব্যারিকেড সরাতে যায়। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। আত্মরক্ষায় ৩০-৩৫ রাউন্ড গুলি ছোড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। তবে ইটপাটকেলের আঘাতে চার পুলিশ সদস্য আহত হন।

শনিবার সকাল ৯টায় বাদল ও আওয়ামী লীগ নেতা হাসিবুল হোসেন আলাল ঢাকার উদ্দেশে রওনা হন। বসুরহাট বাজারে প্রেস ক্লাবের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে কাদের মির্জার ৪০-৫০ জন অনুসারী বাদলের গাড়ির সামনে দাঁড়ায়। সেই সঙ্গে অতর্কিত হামলা চালায় তারা। হামলাকারীরা প্রথমে তার গাড়ি ভাঙচুর করে। একপর্যায়ে গাড়ির গতিরোধ করে বাদলকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। তাদের প্রাথমিক চিকিৎসা দিয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এদিকে, বাদলের ওপর হামলার প্রতিবাদে ৪৮ ঘণ্টার হরতালের ডাক দিয়েছেন কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র ও আবদুল কাদের মির্জার ভাগনে মাহবুবুর রশিদ মঞ্জু।

/এএম/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি