নোয়াখালীতে ২৪ ঘণ্টায় ১০৪ জনের করোনা শনাক্ত

নোয়াখালী প্রতিনিধি
২১ জুন ২০২১, ১৫:৩০আপডেট : ২১ জুন ২০২১, ১৫:৩০
image

নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১০৪ জনের করোনা শনাক্ত হয়েছে। ৪৪৪টি নমুনা পরীক্ষায় এ ফলাফল পাওয়া গেছে। শনাক্তের হার ২৩ দশমিক ৪২ শতাংশ। এতে জেলায় মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ২৬৭ জনে। মোট আক্রান্তের হার ১০ দশমিক ৮৪ শতাংশ।

এ জেলায় এখন পর্যন্ত ভাইরাসটিতে ১২৯ জনের মৃত্যু হয়েছে। মৃত্যুর হার এক দশমিক ২৬ শতাংশ। এদিকে, করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় সদর উপজেলার ছয়টি ইউনিয়ন ও নোয়াখালী পৌরসভায় তৃতীয় দফায় লকডাউন চলছে।

জেলা সিভিল সার্জন ডা. মো. মাসুম ইফতেখার বিষয়টি নিশ্চিত করে বলেন, নতুন আক্রান্তদের মধ্যে সদর উপজেলায় ৫১, বেগমগঞ্জে ২৩, কবিরহাটে ১১, কোম্পানীগঞ্জে ৯, সোনাইমুড়িতে ৩, চাটখিলে ৩, সেনবাগে ৩ ও হাতিয়ায় একজন রয়েছেন।

তিনি আরও জানান, এছাড়া সুস্থ হয়েছেন ৭ হাজার ২১২ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৭০ দশমিক ২৪ শতাংশ। আইসোলেশনে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ২ হাজার ৯২৬ জন। কোভিড ডেডিকেটেড হাসপাতালে (শহীদ ভুলু স্টেডিয়াম) ভর্তি রয়েছেন ৪৮ জন ও আইসোলেশনে রয়েছেন ১৮ জন।

উল্লেখ্য, নোয়াখালীতে করোনার প্রকোপ না কমায় সদর উপজেলার ছয়টি ইউনিয়ন ও নোয়াখালী পৌরসভায় চলমান লকডাউন বৃহস্পতিবার (১৭ জুন) তৃতীয় দফায় আরও এক সপ্তাহ বাড়িয়েছে জেলা প্রশাসন। আগামী ২৫ জুন রাত ১২টা পর্যন্ত এ লকডাউন কার্যকর থাকবে।

এর আগে, প্রথম দফায় ৫-১১ জুন এবং দ্বিতীয় দফায় ১১-১৮ জুন উক্ত এলাকাগুলোতে লকডাউন ঘোষণা করা হয়।

/এফআর/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ