ওবায়দুল কাদেরকে আসামি করার ঘোষণা কাদের মির্জার 

নোয়াখালী প্রতিনিধি
২৬ জুন ২০২১, ১২:৩৫আপডেট : ২৬ জুন ২০২১, ১২:৩৬

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে এক নম্বর আসামি করে মামলা করার ঘোষণা দিয়েছেন তার ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা। কোম্পানীগঞ্জে আগামীতে সহিংসতায় কেউ মারা গেলে তিনি এ পদক্ষেপ নিতে চান বলে জানিয়েছেন।

শুক্রবার (২৫ জুন) দিবাগত রাত দেড়টায় এক ফেসবুক স্ট্যাটাসে এ ঘোষণা দেন বসুরহাট পৌরসভার মেয়র। পরে তিনি স্ট্যাটাসটি মুছে ফেললেও শনিবার সকাল ৮টায় আবারও তা পোস্ট করেন।

ফেসবুক স্ট্যাটাসে আবদুল কাদের মির্জা বলেন, ‘কোম্পানিগঞ্জে আর যদি একটা মায়ের বুক খালি করা হয়, তাহলে এক নম্বর আসামি করা হবে ওবায়দুল কাদেরকে, দুই নম্বরে উপজেলা চেয়ারম্যান সাহাবদ্দিন, তিন নম্বরে একরাম চৌধুরী, চার নম্বরে নিজাম হাজারী, পাঁচ নম্বরে ওবায়দুল কাদেরের স্ত্রী ইসরাতুন্নেসা, ছয় নম্বরে নোয়াখালীর ডিসি, সাত নম্বরে নোয়াখালীর এসপি, আট নম্বরে কোম্পানিগঞ্জের ওসি, নয় নম্বরে কোম্পানিগঞ্জের ওসি তদন্ত, ১০ নম্বরে কোম্পানীগঞ্জের ইউএনও, এগারো নম্বরে কোম্পানীগঞ্জের এসিল্যান্ডকে আসামি করা হবে। তার পরে অন্যদের আসামি করা হবে।’

এ বিষয়ে কথা বলতে আব্দুল কাদের মির্জার ফোনে একাধিক কল করা হলেও তিনি ধরেননি।

/এমএএ/
সম্পর্কিত
আ.লীগ থেকে ৪ নেতার পদত্যাগ, বললেন ‘বিপদে পড়লে দেখার কেউ নেই’
আ.লীগের হোয়াটসঅ্যাপ-মেসেঞ্জার-টেলিগ্রাম গ্রুপের সক্রিয় সদস্য গ্রেফতার
কারাগারে বন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু
সর্বশেষ খবর
রাজনৈতিক সদিচ্ছা থাকলে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনৈতিক সদিচ্ছা থাকলে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী
তিন ক্যাটাগরিতে ‘ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’ পেলো ওয়ালটন
তিন ক্যাটাগরিতে ‘ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’ পেলো ওয়ালটন
গুজব বিক্রি করেই দুটি বাড়ি কিনেছেন বৃদ্ধা 
গুজব বিক্রি করেই দুটি বাড়ি কিনেছেন বৃদ্ধা 
বাড়িওয়ালার নিষেধ মেনেও সাজাতে পারবেন ঘর, জানুন ৫ উপায়
বাড়িওয়ালার নিষেধ মেনেও সাজাতে পারবেন ঘর, জানুন ৫ উপায়
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’