করোনায় মারা গেলেন আরও এক চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০১ জুলাই ২০২১, ০১:১৫আপডেট : ০১ জুলাই ২০২১, ০১:১৫

করোনায় আক্রান্ত হয়ে মোস্তাফিজুর রহমান নামে আরও এক চিকিৎসকের মৃত্যু হয়েছে। বুধবার (৩০ জুন) চট্টগ্রাম নগরীর সার্জিস্কোপ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার সহপাঠী বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিসেসের সাবেক পরিচালক ডা. মো. আবু তৈয়ব এ তথ্য নিশ্চিত করেছেন। এশার নামাজের পর রাত ৯টার দিকে ডা. মোস্তাফিজুর রহমানকে নগরীর কাপাসগোলা এলাকায় সমাহিত করা হয়েছে তিনি জানান।

এ নিয়ে করোনায় চট্টগ্রামে এ পর্যন্ত ২৪ জন চিকিৎসক মারা গেলেন। এর আগে গত ২৫ জুন ভোরে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় গর্ভের সন্তানসহ ডা. দিনার জেবিন মারা যান।

মোস্তাফিজুর রহমান চট্টগ্রাম মেডিক্যাল কলেজের ১৮তম ব্যাচের সাবেক শিক্ষার্থী ছিলেন। নোয়াখালীর হাতিয়ায় বাড়ি হলেও তিনি পরিবার নিয়ে নগরীর চকবাজার কাপাসগোলা এলাকায় থাকতেন। পাঁচ বছর আগে তিনি সরকারি চাকরি থেকে অবসর নেওয়ার পর মিরসরাই এলাকায় চেম্বারে রোগী দেখতেন।

ডা. মো. আবু তৈয়ব বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গত ২১ জুন ডা. মোস্তাফিজুর রহমানের জ্বর ওঠে। এরপর নমুনা পরীক্ষায় ২৩ জুন তিনি করোনা পজিটিভ শনাক্ত হন। ২৪ জুন তাকে চট্টগ্রামের সার্জিস্কোপ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার দুপুরে তিনি মারা যান।’

তিনি আরও বলেন, ‘মোস্তাফিজ দীর্ঘদিন ফেনীতে চাকরি করেছিলেন। চাকরি করার সময় তিনি মিরসরাই ও সীতাকুণ্ডে প্রাইভেট চেম্বারে মানুষকে চিকিৎসা দিতেন। অবসরে যাওয়ার পর তিনি মিরসরাইতে নিয়মিত চেম্বার করতেন।’

/এমএএ/
সম্পর্কিত
১৪ মাস পর সিলেটে ফের করোনা শনাক্ত 
ঢাকায় প্রাইভেট প্র্যাকটিস করার সময় চিকিৎসককে হাতেনাতে ধরলেন স্বাস্থ্যমন্ত্রী 
নারী চিকিৎসক খুন: জুতার ছাপের সূত্রে গ্রেফতার স্বামী, রিমান্ড শেষে কারাগারে
সর্বশেষ খবর
বিদেশ ভ্রমণের আগে থাকুক পূর্ণ প্রস্তুতি
বিদেশ ভ্রমণের আগে থাকুক পূর্ণ প্রস্তুতি
সৌদি আরবের তেল শোধনাগারে হুথিদের হামলা
সৌদি আরবের তেল শোধনাগারে হুথিদের হামলা
পাচার করা ৪২ প্রতিষ্ঠানকে চিহ্নিত করলো বাংলাদেশ ব্যাংক
পাচার করা ৪২ প্রতিষ্ঠানকে চিহ্নিত করলো বাংলাদেশ ব্যাংক
এসএসসির ফল পুনর্নিরীক্ষণ শুরুর তারিখ ঘোষণা
এসএসসির ফল পুনর্নিরীক্ষণ শুরুর তারিখ ঘোষণা
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী
নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী
নাম বদলাচ্ছে র‌্যাব, পুরো নিয়ন্ত্রণ যাচ্ছে এক বাহিনীর কাছে
নাম বদলাচ্ছে র‌্যাব, পুরো নিয়ন্ত্রণ যাচ্ছে এক বাহিনীর কাছে
জামায়াতসহ ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
জামায়াতসহ ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা
সাপে কামড়ের অ্যান্টিভেনম না দিয়ে অন্যত্র রেফার, পথে অ্যাম্বুলেন্সে বিএনপি নেতার মৃত্যু
সাপে কামড়ের অ্যান্টিভেনম না দিয়ে অন্যত্র রেফার, পথে অ্যাম্বুলেন্সে বিএনপি নেতার মৃত্যু
প্রাইভেট পড়ালেই এমপিও বাতিল হবে শিক্ষকদের: প্রতিমন্ত্রী পুতুল
প্রাইভেট পড়ালেই এমপিও বাতিল হবে শিক্ষকদের: প্রতিমন্ত্রী পুতুল