অঙ্ক ভুল করায় ছাত্রকে পিটিয়ে কারাগারে শিক্ষক

ফেনী প্রতিনিধি
০৬ জুলাই ২০২১, ১৬:০৫আপডেট : ০৬ জুলাই ২০২১, ১৬:৩৫

প্রাইভেট পড়তে গিয়ে অঙ্ক ভুল করায় ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থীকে বেধড়ক পেটানোর অভিযোগে বিদ্যালয়ের শিক্ষক শাহ আলমকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (০৬ জুলাই) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে সোমবার (০৫ জুলাই) রাতে ওই শিক্ষার্থীর পিতা মো. সেলিম উদ্দিন ফেনী মডেল থানায় মামলা করলে ওই শিক্ষককে গ্রেফতার করে পুলিশ।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, শিক্ষার্থী ফজলুল আহমদ আদর সোমবার সকালে প্রাইভেট পড়তে গিয়ে অঙ্ক ভুল করায় পিটিয়ে মারাত্মক আহত করেন শিক্ষক শাহ আলম। এ বিষয়ে শিক্ষার্থীর বাবা মোহাম্মদ সেলিম উদ্দিন থানায় মামলা করলে তাকে গ্রেফতার করা হয়।

শিক্ষার্থীর বাবা মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, করোনা মহামারিতে দীর্ঘ সময় স্কুল-কলেজ বন্ধ থাকলেও শাহ আলম তার ডাক্তারপাড়ার বাসায় প্রতিদিন ৩০ জন করে তিন ব্যাচে ৯০ জন শিক্ষার্থীকে প্রাইভেট পড়ান। প্রাইভেটে অঙ্ক ভুল করলে আদরকে পিটিয়ে আহত করেন ওই শিক্ষক।

/এফআর/
সম্পর্কিত
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম