ভাসানচর থেকে পালিয়ে আসা আরও ২০ রোহিঙ্গা আটক

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
১৭ জুলাই ২০২১, ১৭:১২আপডেট : ১৭ জুলাই ২০২১, ১৭:১২

ভাসানচর থেকে পালিয়ে যাওয়ার সময় শিশুসহ ২০ রোহিঙ্গাকে চট্টগ্রামের মিরসরাই থেকে আটক করা হয়েছে। এদের মধ্যে তিন জন পুরুষ, ছয় জন নারী ও ১১ জন শিশু।

শনিবার (১৭ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে মিরসরাইয়ের জোরারগঞ্জ থানা এলাকায় নির্মাণাধীন বঙ্গবন্ধু শিল্পাঞ্চল থেকে তাদের আটক করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় মামলা করেছেন বেপজা কোম্পানির আওতাধীন আনসার ক্যাম্পের এপিসি মো. বোরহান উদ্দিন। 

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন বলেন, রোহিঙ্গারা সাগর পথে ট্রলারে করে ভাসানচর থেকে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে চলে আসে। বেপজা অর্থনৈতিক অঞ্চলের সামনে দিয়ে যাওয়ার সময় ভোরে ২০ জনকে আটক করেন বেপজায় দায়িত্বরত আনসার সদস্যরা। জিজ্ঞাসাবাদে মিয়ানমারের রোহিঙ্গা বলে স্বীকার করেন তারা।

প্রসঙ্গত, মিরসরাই অর্থনৈতিক অঞ্চল থেকে ৩০ মে সাত, ২২ জুন ১৪, ১১ জুলাই ১৮ রোহিঙ্গাকে আটক করে পুলিশ। এ নিয়ে চট্টগ্রাম থেকে ৫৯ রোহিঙ্গাকে আটক করা হলো।

/এএম/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী