নারী নির্যাতন মামলায় কক্সবাজারে সংবাদকর্মী গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি
১৯ জুলাই ২০২১, ১৪:৪৫আপডেট : ১৯ জুলাই ২০২১, ১৪:৪৮

কক্সবাজারের টেকনাফে আবুল কাশেম নামে এক সংবাদকর্মীকে আটকের পর থানায় হস্তান্তর করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এসময় একটি প্রাইভেটকারও জব্দ করেন তারা। রবিবার (১৮ জুলাই) সন্ধ্যায় তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান। পরে সোমবার (১৯ জুলাই) তাকে গাজীপুর জয়দেবপুর থানার একটি নারী নির্যাতন মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে উপস্থাপন করা হয় বলে জানান তিনি।

গ্রেফতার সংবাদকর্মী আবুল কাশেম দৈনিক যুগান্তরের গাজীপুর প্রতিনিধি। বিষয়টি নিশ্চিত করেছেন যুগান্তরের কক্সবাজার প্রতিনিধি জসিম উদ্দিন। তিনি বলেন, গ্রেফতার আবুল কাশেম আমাদের গাজীপুর প্রতিনিধি। তার মূলবাড়ি টেকনাফে। তবে বিস্তারিত কিছু জানাতে পারছি না।

বিজিবির বরাত দিয়ে টেকনাফ থানার ওসি জানান, রবিবার টেকনাফ উপজেলার হোয়াইক্যং বিজিবি চেকপোস্টের তল্লাশি চৌকিতে একটি প্রাইভেটকার তল্লাশি করতে চাইলে নিজেকে সাংবাদক পরিচয় দিয়ে বিজিবি সদস্যদের কাজে বাঁধা দেন কাশেম। এসময় আচরণ সন্দেহজনক মনে হলে তাকে ব্যাটালিয়ন সদর দফতরে নিয়ে যান বিজিবি সদস্যরা। পরে নিশ্চিত হওয়া যায় কাশেম গাজীপুরের একটি ধর্ষণ মামলার আসামি। 

পরে গাজীপুরের জয়দেবপুর থানার একটি নারী নির্যাতন মামলায় (মামলা নম্বর-১৮/২১) তাকে গ্রেফতার দেখানো হয়। আজ তাকে কক্সবাজার আদালতে পাঠানো হয়। 

তবে কাশেম রোহিঙ্গা সদস্য কিনা সে বিষয়ে ওসি নিশ্চিত করতে পারেননি।

/টিটি/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী