করোনা পরিস্থিতিতেও ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি

কুমিল্লা প্রতিনিধি
২৭ জুলাই ২০২১, ২৩:৫৩আপডেট : ২৭ জুলাই ২০২১, ২৩:৫৩

কুমিল্লায় মেয়াদোত্তীর্ণ ওষুধ ও পণ্য বিক্রির দায়ে তিন ফার্মেসিসহ চার ব্যবসায় প্রতিষ্ঠানকে ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৭ জুলাই) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুল ইসলামের নেতৃত্বে নগরীর রাজগঞ্জ ও থানা রোড এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

আছাদুল ইসলাম জানান, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও পণ্য বিক্রির মতো ভোক্তা অধিকার বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকায় নাহা মেডিক্যাল হলকে ১০ হাজার, মনিকা ফার্মেসিকে আট হাজার, লোকনাথ ফার্মেসিকে তিন হাজার ও স্বাদ বেকারি অ্যান্ড কনফেকশনারিকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান, অভিযানে সরকারি বিপণন সংস্থা টিসিবির ট্রাকসেল কার্যক্রমও পর্যবেক্ষণ করা হয়। তদারকিকালে হ্যান্ড মাইকের মাধ্যমে ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, দোকানের দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয় রসিদ সংরক্ষণ এবং ক্রেতা-বিক্রেতা উভয়কে মাস্ক ব্যবহার ও সামাজিক দূরত্ব বজায় রেখে নিত্যপণ্য কেনাকাটা করার নির্দেশনা দেওয়া হয়।

অভিযানে উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর এ কে আজাদ এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

/এফআর/
সম্পর্কিত
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
ব্রাজিলের সমর্থনে র‍্যালি, ৮৫ হাজার টাকা জরিমানা ও চার বাইক জব্দ
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের