৭১ বছরের বৃদ্ধের সঙ্গে বিয়ে দেওয়ায় তরুণীর আত্মহত্যা

নোয়াখালী প্রতিনিধি
২৯ জুলাই ২০২১, ২০:১৪আপডেট : ২৯ জুলাই ২০২১, ২০:৩১

৭১ বছরের বৃদ্ধের সঙ্গে বিয়ে দেওয়ায় আত্মহত্যা করেছেন এক তরুণী। নোয়াখালীর হাতিয়া উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়নে এ ঘটনা ঘটে।

বুধবার (২৮ জুলাই) দুপুরে পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। লিমা আক্তার নামের ওই তরুণী উপজেলার নিঝুম দ্বীপ ইউনিয়নের মদিনানগর গ্রামের জাফর উদ্দিনের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে নিঝুম দ্বীপে আসা মো. ননু মিয়ার (৭১) সঙ্গে লিমার বিয়ে দেন তার মা মিনারা বেগম। এ বিয়েতে লিমার কোনও মত ছিল না। কিন্তু তার মা মিনারা বেগম জোরপূর্বক তাকে ওই বৃদ্ধের সঙ্গে বিয়ে দেন। এ নিয়ে মঙ্গলবার (২৭ জুলাই) সন্ধ্যায় মায়ের সঙ্গে তার ঝগড়া হয়। এরপর রাত সাড়ে ৮টার দিকে পরিবারের অগোচরে বিষপানে আত্মহত্যা করেন লিমা।

তবে মা মিনারা বেগমের দাবি, তার মেয়ে শারীরিকভাবে অসুস্থ থাকায় বিষপানে আত্মহত্যা করেছে।

নিঝুম দ্বীপ পুলিশ ফাঁড়ির ইনচার্জ সৌরজিৎ বড়ুয়া জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ ফাঁড়িতে আনা হয়। বুধবার ময়নাতদন্তের জন্য লাশ নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত রিপোর্ট হাতে এলে মৃত্যুর কারণ জানা যাবে।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশাগ্রস্ত ছিলেন বসুন্ধরা সিটি থেকে পড়ে নিহত যুবক
ঋণের চাপে স্বামীর পর প্রাণ দিলেন স্ত্রীও
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে হুমায়ুন রশিদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী