বাবুনগরীর জানাজা রাত ১১টায়, দাফন হাটহাজারী মাদ্রাসায়

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৯ আগস্ট ২০২১, ১৬:০৫ আপডেট : ১৯ আগস্ট ২০২১, ১৮:০১

হেফাজতে ইসলাম বাংলাদেশের প্রয়াত আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর জানাজা বৃহস্পতিবার (১৯ আগস্ট) রাত ১১টায় হাটহাজারী মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে বলে সিদ্ধান্ত হয়েছে। সেখানে জানাজা শেষে মাদ্রাসার কবরস্থানেই তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন সংগঠনটির আহ্বায়ক কমিটির সদস্য সালাউদ্দিন নানুপুরী।

বাবুনগরীর মৃত্যুর পর তার জানাজা-দাফনের বিষয়ে হেফাজতের শীর্ষ নেতারা ও হাটহাজারী মাদ্রাসার শিক্ষকরা বৈঠকে বসেন। বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন হেফাজতের এ নেতা।

যদিও এর আগে হেফাজতে ইসলামের চট্টগ্রাম মহানগরের প্রচার সম্পাদক আ ন ম আহমদ উল্লাহ জানিয়েছেন, সন্ধ্যা সাড়ে ৭টায় তার জানাজা হবে।

তবে হেফাজতের নেতা ও শিক্ষকদের বৈঠকে সেই সিদ্ধান্তে পরিবর্তন আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী রাত ১১টায় হাটহাজারী মাদ্রাসায় বাবুনগরীর জানাজা অনুষ্ঠিত হবে। এরপর মাদ্রাসা প্রাঙ্গণেই দাফন করা হবে।

এর আগে, দুপুর সাড়ে ১২টার দিকে মুমূর্ষু অবস্থায় জুনায়েদ বাবুনগরীকে চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে নেওয়া হয়। সেখানে আবাসিক মেডিক্যাল চিকিৎসক এমজাদ হোসাইন তাকে মৃত ঘোষণা করেন। এ চিকিৎসক বলেন, ‘দুপুর সাড়ে ১২টায় হুজুরকে হাসপাতালে নিয়ে আসা হয়। আনার পর আমরা ওনাকে মৃত অবস্থায় পেয়েছি। তিনি কিডনি, ডায়াবেটিসসহ জটিল রোগে আক্রান্ত ছিলেন।’

হেফাজতে ইসলামের চট্টগ্রাম মহানগরের প্রচার সম্পাদক আ ন ম আহমদ উল্লাহ বলেন, ‘বুধবার থেকে হুজুর অসুস্থবোধ করেন, রক্তচাপও বেড়ে যায়। এরপরও ভালো ছিলেন। বৃহস্পতিবার সকাল ৮টার দিকে স্ট্রোক করেন। নাকে-মুখে ফেনা চলে আসে। উপস্থিত ছাত্ররাও এ অবস্থা দেখে ঘাবড়ে যায়। এরপর তাকে অ্যাম্বুলেন্সে চট্টগ্রাম সিএসসিআর হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।’

এদিকে, আত্মীয়দের দেখানোর জন্য জুনায়েদ বাবুনগরীর লাশ জন্মস্থান চট্টগ্রামের ফটিকছড়ি থানার বাবুনগর গ্রামে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে লাশ হাটহাজারী মাদ্রাসায় আনা হবে এবং এখানেই জানাজা শেষে তাকে দাফন করা হবে।

/এফআর/এমওএফ/
টাইমলাইন: বাবুনগরী
১৯ আগস্ট ২০২১, ১৬:৪৩
১৯ আগস্ট ২০২১, ১৬:০৫
বাবুনগরীর জানাজা রাত ১১টায়, দাফন হাটহাজারী মাদ্রাসায়
১৯ আগস্ট ২০২১, ১২:৫৯
সম্পর্কিত
হেফাজতের আমিরের সঙ্গে রাশেদ খাঁনের কী কথা হলো?
এবার সাভারে ওরস বন্ধের দাবি ‘তৌহিদি জনতার’, নেতৃত্বে বিএনপি-জামায়াত-হেফাজত
জুলাই স্মৃতি জাদুঘর থেকে ভাস্কর্য অপসারণের দাবি হেফাজতের 
সর্বশেষ খবর
রিয়াদ-জেদ্দাগামী ফ্লাইট বাতিল, বিমানবন্দরে অনিশ্চয়তায় হাজারো যাত্রী
রিয়াদ-জেদ্দাগামী ফ্লাইট বাতিল, বিমানবন্দরে অনিশ্চয়তায় হাজারো যাত্রী
হত্যাকাণ্ডের ঘটনায় ভুয়া তথ্য দিলো ক্লড এআই
হত্যাকাণ্ডের ঘটনায় ভুয়া তথ্য দিলো ক্লড এআই
দিল্লিতে চলছে আন্দোলন: এমন সময় মোদি কোথায়, কী করছেন
দিল্লিতে চলছে আন্দোলন: এমন সময় মোদি কোথায়, কী করছেন
‘বধূ কোন আলো লাগলো চোখে!’ বধূর সাজে নজর কাড়লেন পরীমণি
‘বধূ কোন আলো লাগলো চোখে!’ বধূর সাজে নজর কাড়লেন পরীমণি
সর্বাধিক পঠিত
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
ম্যাকবুক উপহার দি‌য়ে জার্মান পর্যট‌কের দুঃখ ঘোচা‌লেন একজন
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
আলহামদুলিল্লাহ, আমার জীবনের অন্যতম শ্রেষ্ঠ দিন: কেয়া পায়েল
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, কার ডাকে কক্সবাজার গেলো কিশোরী?
বিমানের পাইলট ও সহ-পাইলট একই খাবার খান না কেন?
বিমানের পাইলট ও সহ-পাইলট একই খাবার খান না কেন?
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম
মৌখিক পরীক্ষা না দিয়েও চূড়ান্ত তালিকায় বিএনপি নেতার স্ত্রীর নাম