হেফাজত আমির বাবুনগরীর মৃত্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীর শোক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ আগস্ট ২০২১, ১৪:১৩ আপডেট : ১৯ আগস্ট ২০২১, ২১:৩৫

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। 

বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুরে এক বার্তায় স্বরাষ্ট্রমন্ত্রী মরহুম জুনায়েদ বাবুনগরীর পরিবার-পরিজন, আত্মীয় স্বজনদের সকলের প্রতি গভীর সমবেদনা জানান।

এদিকে হাটহাজারী মাদ্রাসার শায়খুল হাদীস ও হেফাজতে ইসলামের আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। প্রতিমন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

হেফাজত আমির মাওলানা বাবুনগরী বৃহস্পতিবার দুপুর পৌনে একটার দিকে চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে ইন্তেকাল করেন। 

হেফাজতের মহাসচিব মাওলানা নুরুল ইসলাম জিহাদী বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন। 

নুরুল ইসলাম জিহাদী বলেন, বৃহস্পতিবার দুপুর পৌনে একটার দিকে চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

তবে চিকিৎসক জানিয়েছেন হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।

চট্টগ্রাম শহরের সিএসসিআর হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ডা. এমজাদ হোসাইন বলেন, বেলা সাড়ে ১২টায় ফায়ার সার্ভিসের অ্যাম্বুলেন্সে করে বাবুনগরীকে হাসপাতালে আনা হয়। আনার পরই আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি। তিনি কিডনি সমস্যা ও ডায়াবেটিসসহ নানা জটিল রোগে ভুগছিলেন।

/জেইউ/এনএইচ/আইএ/
টাইমলাইন: বাবুনগরী
১৯ আগস্ট ২০২১, ১৬:৪৩
১৯ আগস্ট ২০২১, ১৪:১৩
হেফাজত আমির বাবুনগরীর মৃত্যুতে স্বরাষ্ট্রমন্ত্রীর শোক
১৯ আগস্ট ২০২১, ১২:৫৯
সম্পর্কিত
সর্বশেষ খবর
আগামী বছর স্বাস্থ্যখাতে অন্ধকার টানেল থেকে আলোর দেখা মিলবে: স্বাস্থ্যমন্ত্রী
আগামী বছর স্বাস্থ্যখাতে অন্ধকার টানেল থেকে আলোর দেখা মিলবে: স্বাস্থ্যমন্ত্রী
টিভিতে আজকের খেলা (২৬ নভেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৬ নভেম্বর, ২০২৬)
ভারতফেরত নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আশ্রয়, বহিষ্কার যুবদল কর্মী
ভারতফেরত নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আশ্রয়, বহিষ্কার যুবদল কর্মী
গুলশা‌নে বাড়ি ঘেরাও করে আওয়ামী লীগ সন্দেহে ২০ জনকে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন
গুলশা‌নে বাড়ি ঘেরাও করে আওয়ামী লীগ সন্দেহে ২০ জনকে পুলিশে দিলেন যুবদল নেতা নয়ন
সর্বাধিক পঠিত
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
১৬ ডিসেম্বর শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা নিয়ে যা বললেন রণধীর জয়সওয়াল
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
নেত্রকোনায় ইউএনও কার্যালয়ে আগুন
নেত্রকোনায় ইউএনও কার্যালয়ে আগুন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারম্যানকে অব্যাহতি
ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারম্যানকে অব্যাহতি
বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র
বাংলাদেশসহ ১৬ দেশের ওপর নতুন শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র