পিকআপকে ট্রেনের ধাক্কা তদন্তে চার সদস্যের কমিটি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩০ আগস্ট ২০২১, ২০:৩১আপডেট : ৩০ আগস্ট ২০২১, ২০:৩১

চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়িয়ারঢালা এলাকায় রেললাইনে আটকে পড়া পিকআপে সোনার বাংলা এক্সপ্রেস ট্রেনের ধাক্কার ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

সোমবার (৩০ আগস্ট) বিকালে রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় পরিবহন কর্মকর্তা স্নেহাশীষ দাশ গুপ্ত এ তথ্য জানিয়েছেন। সহকারী পরিবহন কর্মকর্তা মো. মনিরুজ্জামানকে আহ্বায়ক করে এ তদন্ত কমিটি গঠন করা হয় বলেও তিনি জানান।

এর আগে দুপুর ১২টায় সীতাকুণ্ডের ইয়াকুবনগর এলাকায় রেললাইনে বিকল হয়ে যাওয়া পিকআপভ্যান সোনার বাংলা এক্সপ্রেসের ধাক্কায় দুমড়েমুচড়ে যায়।

পাহাড়তলী কন্ট্রোল রুমের ডিউটি কর্মকর্তা আতিকুর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঢাকা থেকে ছেড়ে আসা সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন সীতাকুণ্ডের বাড়িয়ারঢালা অতিক্রমের সময় রেললাইনে একটি পিকআপ পড়ে থাকতে দেখা যায়। চলন্ত ট্রেনটি পিকআপে ধাক্কা দেয়। ট্রেনের গতি কম থাকায় পিকআপ ছাড়া অন্য কোনও ক্ষয়ক্ষতি হয়নি। পিকআপটি দুমড়েমুচড়ে গেলেও চালক ও হেলপার অক্ষত ছিলেন। এ ঘটনায় রেল চলাচল প্রায় ২৫ মিনিট বন্ধ ছিল। পিকআপটি সরিয়ে নেওয়ার পর ট্রেন চলাচল শুরু হয়।

স্নেহাশীষ দাশ গুপ্ত বাংলা ট্রিবিউনকে বলেন, ‘পিকআপটি একটি আন-অথরাইজড ক্রসিং অতিক্রম করে রেললাইনে উঠে আটকে যায়। যে কারণে সোনার বাংলা ট্রেন এসে পিকআপকে ধাক্কা দেয়। এ ঘটনায় সহকারী পরিবহন কর্মকর্তা মো. মনিরুজ্জামানকে প্রধান করে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তাদের এই দুর্ঘটনার বিস্তারিত কারণ অনুসন্ধান করে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

/এএম/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
লেভেলক্রসিংয়ে শ্রমিক বহনকারী ট্রাক্টরে ট্রেনের ধাক্কা
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে