টেকনাফে মেম্বার প্রার্থীর সমর্থকদের হামলায় আহত ১৫ 

টেকনাফ প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০২১, ১০:৫০আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ১০:৫০

কক্সবাজারের টেকনাফ সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপের ৯ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী ফজলুর হকের সমর্থকদের হামলায় প্রতিদ্বন্দ্বী আব্দুস সালামের ১৫ সমর্থক আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। সোমবার রাতে (১৩ সেপ্টেম্বর) টেকনাফের শাহপরীর দ্বীপ মিস্ত্রিপাড়ায় এ ঘটনা ঘটে। 

আহতদের মধ্যে আবুল কালাম (৪৩), আলী হোসেন (৩২),আব্দুর রশিদ (৩৭),মোহাম্মদ হোসেন (২৮), রেজাউল করিম (২৪), আলি হোসেন (২৪), আব্দুর রশিদ (৩৫), নুর করিম (৩৫) ওসমান (২৩) আশরাফুল (১৮) ফুরকান (৪৬), আব্দুর রহমান (২৫), আয়ুব আলীর (২৮) নাম পাওয়া গেছে।

মেম্বার পদপ্রার্থী আব্দুস সালাম অভিযোগ করেন, আমার সমর্থকেরা ৯ নম্বর ওয়ার্ডের জালিয়াপাড়া থেকে মিছিল নিয়ে একই ওয়ার্ডের মিস্ত্রিপাড়া পৌঁছালে মেম্বার পদপ্রার্থী ফজলুর হকের লোকজন তার উপস্থিতিতে হামলা চালায়। পরে আহতদের চিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসলে ফজলুল হকের লোকজন পালিয়ে যায়।
আহতদের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানান তিনি। 

তবে এসব অভিযোগ অস্বীকার করেন মেম্বার প্রার্থী ফজলুর হক।

সহকারী পুলিশ সুপার (এএসপি) রফিকুল ইসলাম বলেন, শাহপরীর দ্বীপে দুই প্রার্থীর মধ্যে সংঘর্ষের ঘটনা বিষয়ে শুনেছি। তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনা হবে। কেউ যদি নির্বাচনকে ঘিরে পরিস্থিতি অশান্ত করার চেষ্টা চালায়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। 

/টিটি/
সম্পর্কিত
ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের