দুর্গম পাহাড়ে টিকা গেলো হেলিকপ্টারে

রাঙামাটি প্রতিনিধি
১৪ সেপ্টেম্বর ২০২১, ১২:৫৪আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ১৩:০০

রাঙামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম বড়থলি ইউনিয়নে করোনা টিকার দ্বিতীয় ডোজ পৌঁছেছে। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকালে বিমান বাহিনীর একটি হেলিকপ্টার সেনাবাহিনীর সহযোগিতায় টিকা নিয়ে কাপ্তাই পানি বিদ্যুৎ এলাকা থেকে রওনা দেয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান ও স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রশ্মি চাকমাসহ পাঁচজন স্বাস্থ্যকর্মী দ্বিতীয় পর্যায়ে গণটিকা কার্যক্রমে অংশ নিচ্ছেন।

ডা. রশ্মি চাকমা জানান, গত ১০ আগস্ট আমরা বড়থলি এলাকায় ২৯২ জনকে সিনোফার্মের প্রথম ডোজ দিয়েছিলাম। সেই সঙ্গে ওই দিন স্বাস্থ্য বিভাগ হতে চিকিৎসা সেবা, ইপিআই কার্যক্রম পরিচালনা করেছি। আজও দুর্গম বড়থলি ইউনিয়নে ২শত ৯২ জনকে দ্বিতীয় ডোজ টিকা প্রদান করা হবে।

বিলাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান জানান, গত ১০ আগস্ট আমরা দুর্গম বড়থলি ইউনিয়নে গণটিকাদান কার্যক্রম শেষ করি। তারই ধারাবাহিকতায় ওইড এলাকায় গণটিকার দ্বিতীয় ডোজ প্রদান করার জন্য রওনা করছি।

প্রসঙ্গত, রাঙামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম ৪ নং বড়থলি ইউনিয়ন। বিলাইছড়ি উপজেলা হতে ফারুয়া ইউনিয়ন হয়ে হেঁটে এই ইউনিয়নে যেতে কমপক্ষে চার দিন সময় লাগবে। আবার বান্দরবান জেলার রুমা উপজেলার বগালেক হতে হেঁটে যেতে লাগে দুই দিন। তাই বিমান বাহিনীর হেলিকপ্টারযোগে দুর্গম এলাকায় টিকা পৌঁছে দেওয়া হচ্ছে।

/এসএইচ/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান