স্রোতে ভেসে যাওয়া মা-মে‌য়ের লাশ উদ্ধার, ছেলে নিখোঁজ

বান্দরবান প্রতি‌নি‌ধি
১৬ সেপ্টেম্বর ২০২১, ০৮:৪৯আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২১, ০৮:৪৯

বান্দরবানের ৩ নম্বর সদর ইউনিয়নের সাংগ্রাই ঝি‌রি‌ পারাপারের সময় পা‌নি‌র স্রোতে ভে‌সে নিখোঁজ হওয়া মা-মে‌য়ের লাশ উদ্ধার ক‌রে‌ছে পু‌লিশ। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকা‌লে ঝি‌রির মাথা থে‌কে তাদের লাশ উদ্ধার করা হয়।

বুধবার (১৫‌ সে‌প্টেম্বর) সন্ধ্যা ৭টায় জুমের জ‌মি থে‌কে বা‌ড়ি ফেরার পথে ঝি‌রির পা‌নি‌র স্রোতে ভে‌সে নি‌খোঁজ হন তারা। তারা হলেন সাংগ্রাই ত্রিপুরা পাড়ার মৃত দিয়াম্ব ত্রিপুরার স্ত্রী কৃষ্ণতী ত্রিপুরা (৪৫), তার মেয়ে বাজেরুম ত্রিপুরা (১২)। এখনও কৃষ্ণতী ত্রিপুরার ছেলে প্রদীপ ত্রিপুরা নিখোঁজ রয়েছে।

স্থানীয়রা জানায়, বুধবার বিকাল থে‌কে বান্দরবা‌নে ভারী বৃ‌ষ্টিপাত হয়েছে। এ‌তে সাংগ্রাই  ঝি‌রি‌র পা‌নির স্রোত বে‌ড়ে যায়। সন্ধ্যায় মা, দুই মে‌য়ে ও এক ছে‌লে ঝি‌রি‌ পার হ‌চ্ছিল। এ সময় স্রো‌তে‌ ভেসে যায় মা, এক মে‌য়ে ও এক ছে‌লে। আ‌রেক মে‌য়ে পাড়া‌য় এ‌সে সবাই‌কে ‌বিষয়‌টি জানায়। খবর পেয়ে পু‌লিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার অ‌ভিযা‌নে নামেন।

মিলনছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুল কাদের জিলানী ব‌লেন, সকা‌লে মা-মে‌য়ের লাশ উদ্ধার করা হ‌য়। ত‌বে ছে‌লেকে এখ‌নও উদ্ধার করা যায়নি। উদ্ধারকাজ চলছে।

/এএম/
সম্পর্কিত
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম