৪ সন্তানসহ মায়ের বিষপান, ঘরে ধরিয়ে দেন আগুন

লক্ষ্মীপুর প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২১, ২২:৫৪আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ২২:৫৪

পারিবারিক কলহের জেরে চার সন্তানসহ বিষপান করে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন এক মা। শুধু বিষপান করেই ক্ষান্ত হননি, ঘরে আগুনও ধরিয়ে দেন মাহমুদা বেগম নামের এ নারী। শনিবার (১৮ সেপ্টেম্বর) লক্ষ্মীপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের আবিরনগরে ঘটনাটি ঘটে। রবিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা পর্যন্ত তারা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. আনোয়ার হোসেন।

লক্ষ্মীপুর সদর থানার ওসি জসিম উদ্দিন জানান, লক্ষ্মীপুর শহরের কলেজ রোডের বাংলাদেশ মেডিক্যাল নামের ফার্মেসির মালিক নাদিম মাহমুদ ও তার স্ত্রী মাহমুদা বেগমের পারিবারিক কলহ দীর্ঘদিনের। এতে স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া লেগে থাকতো। এর জেরে মাহমুদা ঘরের দরজা বন্ধ করে তিন ছেলে ও এক মেয়েকে জুসের সঙ্গে বিষ মিশিয়ে খাওয়ান। এরপর নিজেও পান করেন।

তিনি আরও জানান, নিজেদের মৃত্যু নিশ্চিত করতে পুরো ঘরে তিনি কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। এরপর সন্তানদের নিয়ে তিনি বাথরুমে অবস্থান নেন। শিশুদের চিৎকার ও ঘর থেকে কালো ধোঁয়া বের হতে দেখে আশপাশের মানুষ জড়ো হয়ে দরজা ভেঙে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

তার চার সন্তান হলো- জুলহাস (১০), মর্তুজা (৭), আরমান (৫) ও মেয়ে পান্না (৬)।

পান্না জানায়, তার মা রাতে সবাইকে জুস খাইয়েছে। এরপর কী হয়েছে সে জানে না।

নাদিম মাহমুদ বলেন, ‘স্ত্রীর কারণে আমাকে অশান্তিতে থাকতে হয়। সে সবসময় আমাকে টাকার চাহিদা দেখায়। সে প্রায়ই সন্তানদের নিয়ে আত্মহত্যার হুমকি দিত। হঠাৎ সন্তানদের নিয়ে সে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছে।’

হাসপাতালের চিকিৎসক ডা. কমলাশীষ জানান, বিষক্রিয়া নিয়ে মা-সন্তানদের হাসপাতালে চিকিৎসা চলছে। তাদের আশঙ্কামুক্ত হতে ৭২ ঘণ্টা সময় অপেক্ষা করতে হবে।

লক্ষ্মীপুর শহর পুলিশ ফাঁড়ির পরিদর্শক ইমদাদুল হক বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/এফআর/
সম্পর্কিত
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে