নোয়াখালীতে সাংবাদিককে সপরিবারে হত্যার হুমকি

নোয়াখালী প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০২১, ২১:৫৯আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ২২:১৮

দৈনিক প্রথম আলোর নোয়াখালীর নিজস্ব প্রতিবেদক মাহবুবুর রহমানকে অজ্ঞাত এক ব্যক্তি ফোনে সপরিবারে হত্যার হুমকি দিয়েছেন। বুধবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ২টায় এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে ঘটনায় জড়িত ব্যক্তিকে দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকরা।

মাহবুবুর রহমান জেলার সেনবাগ উপজেলার বাসিন্দা।

সাংবাদিক মাহবুবুর রহমান জানান, তিনি কয়েক দিন শারীরিকভাবে অসুস্থ। তাই বাসায় অবস্থান করছেন। আজ দুপুর ২টা ০২ মিনিটে তার ফোনে একটি কল আসে। কোনও কিছু বুঝে ওঠার আগেই অপর প্রান্তে থাকা ব্যক্তি গালিগালাজ শুরু করেন। অজ্ঞাত ব্যক্তি তাকে ‘একরাম (নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী) বাঁচাবে, দেখবো কতদিন বাঁচাতে পারবে’ বলে হুমকি দেন। এ সময় জজকোর্টের সামনে অবস্থান করছেন জানিয়ে ওই ব্যক্তি মাহবুবকে সেখানে যেতে বলেন। একাধিকবার নাম ও পরিচয় জানতে চাইলে ক্ষিপ্ত হয়ে সপরিবারে হত্যার হুমকি দিয়ে ফোন কেটে দেন ওই ব্যক্তি। পরে বিষয়টি মৌখিকভাবে জেলা পুলিশ সুপার মোহাম্মদ শহীদুল ইসলামকে জানান মাহবুব।

মাহবুব বলেন, ‘এ বিষয়ে ঢাকা অফিসকে অবহিত করেছি। অফিসের নির্দেশনা অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সুধারাম মডেল থানার ওসি সাহেদ উদ্দিন জানান, বিষয়টি তিনি শুনেছেন। লিখিত অভিযোগ পেলে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

/এমএএ/এমওএফ/
সম্পর্কিত
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
আমার স্ত্রীকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়েছে: আমির হামজা
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি