জেলা আহ্বায়ক কমিটিকে ‘বানরের পিঠা ভাগ’ বললেন কাদের মির্জা

নোয়াখালী প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০২১, ১৫:১৪আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২১, ১৫:১৮

নোয়াখালী জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। ৮৭ সদস্যের এই কমিটিতে আহ্বায়ক করা হয়েছে অধ্যক্ষ খায়রুল আনম সেলিমকে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার অনুমোদনক্রমে এই কমিটি ঘোষণা করা হয়। 

জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর) আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী সদস্য হিসেবে রয়েছেন। তবে কমিটিতে নেই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা।

নবগঠিত কমিটি নিয়ে বৃহস্পতিবার দুপুর পৌনে ১টায় ফেসবুক লাইভে কাদের মির্জা বলেন, ‌‘এটা কমিটি নয়, বানরের পিঠা ভাগ। নোয়াখালীতে আওয়ামী লীগের রাজনীতির গুণগত পরিবর্তন হয়নি এ কমিটির মাধ্যমে। এটা অপরাজনীতির আরও একটা চমক। আমরা এই কমিটির পক্ষেও নেই বিরুদ্ধেও নেই।’

দীর্ঘদিন ধরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদ থেকে একরামুল করিমের অপসারণ দাবি করে আসছেন কাদের মির্জা। কিন্তু তিনিই জেলা আওয়ামী লীগের কমিটিতে রাখা হয়নি। কমিটিতে এখন পর্যন্ত কোম্পানীগঞ্জের জন্য চারটি নামের জায়গা খালি রাখা হয়েছে।

সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীন ও সহিদ উল্যাহ খান সোহেলকে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। 

ঘোষিত কমিটির সদস্য হিসেবে আরও রয়েছেন—মোরশেদ আলম এমপি, বেগম ফরিদা খানম এমপি, এইচ এম ইব্রাহীম এমপি, মামুনুর রশীদ কিরণ এমপি, আয়েশা আলী এমপি, গোলাম মহিউদ্দিন লাতু, জেলা পরিষদের চেয়ারম্যান ডা. এ বি এম জাফর উল্যাহ, আব্দুর রহমান মঞ্জু, কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিন, সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী, মো. জাহাঙ্গীর আলম।

/এসএইচ/
সম্পর্কিত
আ.লীগ থেকে ৪ নেতার পদত্যাগ, বললেন ‘বিপদে পড়লে দেখার কেউ নেই’
আ.লীগের হোয়াটসঅ্যাপ-মেসেঞ্জার-টেলিগ্রাম গ্রুপের সক্রিয় সদস্য গ্রেফতার
কারাগারে বন্দি আওয়ামী লীগ নেতার মৃত্যু
সর্বশেষ খবর
রাজনৈতিক সদিচ্ছা থাকলে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনৈতিক সদিচ্ছা থাকলে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী
তিন ক্যাটাগরিতে ‘ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’ পেলো ওয়ালটন
তিন ক্যাটাগরিতে ‘ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’ পেলো ওয়ালটন
গুজব বিক্রি করেই দুটি বাড়ি কিনেছেন বৃদ্ধা 
গুজব বিক্রি করেই দুটি বাড়ি কিনেছেন বৃদ্ধা 
বাড়িওয়ালার নিষেধ মেনেও সাজাতে পারবেন ঘর, জানুন ৫ উপায়
বাড়িওয়ালার নিষেধ মেনেও সাজাতে পারবেন ঘর, জানুন ৫ উপায়
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’