৮ বছর পর আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে গেলো ইলিশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০২১, ২২:১৪আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২১, ২২:১৪

দুর্গাপূজা উপলক্ষে আট বছর পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে ইলিশ মাছ রফতানি শুরু হয়েছে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে একটি পিকআপে করে ১০০টি বাক্সে করে দুই টন গেছে প্রতিবেশী দেশটির ত্রিপুরার আগরতলায়। আগামী ১০ অক্টোবর পর্যন্ত এই বন্দর দিয়ে ৪০ টন ইলিশ ভারতে যাবে। মাছগুলো রফতানি করছে বাংলাদেশের রফতানিকারক প্রতিষ্ঠান বিডিএস করপোরেশন।

মাছের সিঅ্যান্ডএফ এজেন্ট মোল্লা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মোস্তফা মোল্লা বলেন, ‘২০১৩ সাল থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতে ইলিশ রফতানি বন্ধ ছিল। দুর্গাপূজা উপলক্ষে এ বন্দর দিয়ে ৪০ টন ইলিশ রফতানির বিশেষ অনুমতি দেওয়া হয়েছে। আজ প্রথম চালানে দুই টন মাছ রফতানি করা হয়েছে। ১০ অক্টোবরের মধ্যে বাকি ইলিশ যাবে।’

এ বিষয়ে আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম জানান, বন্দর দিয়ে ইলিশ রফতানি দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে। তবে দুর্গাপূজাকে সামনে রেখে একটি প্রতিষ্ঠান ১০০ টন ইলিশ রফতানির অনুমতি চেয়েছিল। ৪০ টন ইলিশ রফতানির অনুমতি পায় তারা। ত্রিপুরায় ইলিশের ব্যাপক চাহিদা রয়েছে। দুর্গাপূজা উপলক্ষে দীর্ঘদিন পর ত্রিপুরায় ইলিশ যাওয়ায় দুই দেশের ব্যবসায়ী ও মানুষের মধ্যে সম্পর্ক আরও বাড়বে।

আখাউড়া স্থল শুল্ক কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, ‘রফতানি করা প্রতি কেজি ইলিশের দাম ধরা হয়েছে ১০ ডলার (৮৫০ টাকা)।’

/এফআর/
সম্পর্কিত
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি