শিক্ষকের করোনা, বিদ্যালয়টি এক সপ্তাহের জন্য বন্ধ

‌বান্দরবান প্রতিনিধি
০৪ অক্টোবর ২০২১, ১৬:৫৭আপডেট : ০৪ অক্টোবর ২০২১, ১৭:০৪

বান্দরবা‌নের নাইক্ষ‌্যংছ‌ড়ি‌তে সহকারী শিক্ষকের করোনা শনাক্ত হওয়ায় তুমব্রু সরকারি প্রাথমিক বিদ্যালয় এক সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করে‌ছে উপ‌জেলা প্রশাসন। র‌বিবার (৩ অক্টোবর) নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের এ বিদ্যালয়টি বন্ধ করা হয়েছে।

বিদ‌্যাল‌য়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম শাওন জানান, এখানে ১০ জন শিক্ষক ও সাড়ে ৪০০ শিক্ষার্থী রয়েছে। এর ম‌ধ্যে সহকারী শিক্ষক ফাতেমা-তুজ-জোহরার করোনা শনাক্ত হয়েছে। এরপরই বিদ‌্যালয়টি এক সপ্তাহের জন্য বন্ধ ঘোষণা করেন নাইক্ষ‌্যংছ‌ড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা। এছাড়া বিদ‌্যালয়‌ের অন‌্যা‌ন্য শিক্ষার্থী ও শিক্ষকরা সুস্থ রয়েছেন।

তি‌নি ব‌লেন, ‘করোনাভাইরাসের প্রাথমিক উপসর্গ দেখা দেওয়ায় প্রথমে দুই শিক্ষক তাদের নমুনা পরীক্ষা করান। এর মধ্যে একজনের করোনা শনাক্ত হয়।’

বান্দরবান জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শফিউল আলম ব‌লেন, ‘শিক্ষকের করোনা শনাক্ত হওয়ায় ঝুঁকি এড়াতে বিদ‌্যালয়‌টি আগামী ৯ অক্টোবর পর্যন্ত এক সপ্তাহের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় বিদ‌্যালয়‌টি খু‌লে দেওয়া হবে।’

নাইক্ষ‌্যংছ‌ড়ি উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা সালমা ফের‌দৌস ব‌লেন, ‘সহকারী শিক্ষক ফাতেমা-তুজ-জোহরার করোনা আক্রান্ত। বর্তমানে তি‌নি নি‌জের বাড়িতে আইসোলেশন রয়েছেন। বিদ‌্যালয়‌টিও বন্ধ রাখা হ‌য়ে‌ছে।’

/এফআর/
সম্পর্কিত
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
করোনা পরবর্তীকালে সর্বনিম্ন জিডিপি প্রবৃদ্ধি গত অর্থবছরে, ৩.৬৯ শতাংশ
খুলনায় করোনায় যুবকের মৃত্যু
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী