পদ্মা-মেঘনায় ইলিশ ধরায় ২৭ জেলে গ্রেফতার

চাঁদপুর প্রতিনিধি
১০ অক্টোবর ২০২১, ১৪:২৬আপডেট : ১০ অক্টোবর ২০২১, ১৪:২৬

চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ২৭ জেলেকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে নৌ পুলিশের অভিযানে ২৩ জন ও কোস্টগার্ডের অভিযানে চার জনকে গ্রেফতার করা হয়। 

রবিবার (১০ অক্টোবর) দুপুরে নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ কামরুজজ্জামান জানান, গত ২৪ ঘণ্টায় নৌ পুলিশের ছয়টি ফাঁড়ির অধীনে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নদীতে মাছ শিকারের অপরাধে ২৩ জনকে আটক করা হয়। এ সময় ৬৭ লাখ ২০ হাজার মিটার জাল, ১২টি নৌকা ও ১৫৪ কেজি মাছ জব্দ করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে পাঁচটি মামলা করা হয়েছে।

এদিকে কোস্টগার্ড জানায়, রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত চাঁদপুর স্টেশন কমান্ডার সাব. লেফটেন্যান্ট রুহান মঞ্জুরের নেতৃত্বে মা ইলিশ রক্ষায় অভিযান চালিয়ে এক লাখ ৪০ হাজার মিটার কারেন্ট জাল, দুটি ইঞ্জিনচালিত বোট ও ১০০ কেজি ইলিশসহ চার জেলেকে আটক করা হয়। পরবর্তীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইবনে আল জায়েদ হোসেন ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জেলেদের ১৫ দিন করে কারাদণ্ড দেন।

মাছগুলো স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে। আর জব্দকৃত কারেন্ট জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ইবনে আল জায়েদ হোসেন ও সহকারী মৎস্য কর্মকর্তা মো. মাহবুব রশীদ উপস্থিত ছিলেন।

/এসএইচ/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী