শেখ রাসেল মানে গতি, থে‌মে না থাকার স্বপ্ন: বীর বাহাদুর

বান্দরবান প্রতি‌নি‌ধি
১৮ অক্টোবর ২০২১, ১৭:৩১আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ১৭:৩১

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং ব‌লে‌ছেন, শেখ রাসেল মানে গতি, থে‌মে না থাকার স্বপ্ন। শেখ রাসেল ছিল একজন মেধাবী, পরিশ্রমী ছাত্র। সব শিশু-কিশো‌রের জন্য আদর্শ। 

সোমবার (১৮ অ‌ক্টোবর) সকালে বান্দরবান জেলা প্রশাসন ও শিশু একাডেমি জেলা শাখার আয়োজনে শেখ রাসেলের ৫৭তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। জেলা প্রশাসকের সভাকক্ষে‌ 'শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস' প্রতিপাদ্য নি‌য়ে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মন্ত্রী বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্টের ঘটনায় ঘাতকরা দে‌শের ইতিহাসের চলার পথ স্তব্ধ করতে চে‌য়েছিল, সেদিন তাদের ভয়াল থাবা থে‌কে রেহাই পায়নি চতুর্থ শ্রেণির ছাত্র শেখ রাসেলও।

এর আ‌গে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে সম্প্রীতির মঞ্চে শেখ রাসেলের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মন্ত্রী। প‌রে শেখ রাসেলের ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও বিভিন্ন ইভে‌ন্টে অংশ নেওয়া বিজয়ীদের মা‌ঝে পুরস্কার বিতরণ করেন তি‌নি।

জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিবরীজির সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. নাজিম উদ্দিন, সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা, অতিরিক্ত জেলা প্রশাসক লুৎফুর রহমান, জেলা শিশুবিষয়ক কর্মকর্তা শিলাদিত্য মুৎসুদ্দি, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা আতিয়া চৌধুরীসহ বিভিন্ন স্কুল-কলে‌জের শিক্ষক-শিক্ষার্থী।

/এএম/
সম্পর্কিত
শতবর্ষে ঝালকাঠির রাজাপুর পাইলট উচ্চ বিদ্যালয়, উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা
বর্ষার সৌন্দর্য, সংস্কৃতি ও উদ্যোক্তা চেতনা উদযাপন
সেভ দ্য চিলড্রেনের আন্তর্জাতিক নারী দিবস উদযাপন
সর্বশেষ খবর
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
দেড়শ’ টাকার লাঞ্চ আর ফ‍্যামিলি কার্ড ছাড়া সরকারের কোনও সাফল‍্য নাই: মঞ্জু
দেয়ালে শুধুই একটি কলা, দাম ৬২ লাখ ডলার!
দেয়ালে শুধুই একটি কলা, দাম ৬২ লাখ ডলার!
বাংলাদেশের এক তৃতীয়াংশ মানুষ এই রোডমার্চে যুক্ত হয়েছে: অলি আহমদ
বাংলাদেশের এক তৃতীয়াংশ মানুষ এই রোডমার্চে যুক্ত হয়েছে: অলি আহমদ
আকাশপথে দীর্ঘ যাত্রা, স্বস্তির আসন বাছবেন কীভাবে
আকাশপথে দীর্ঘ যাত্রা, স্বস্তির আসন বাছবেন কীভাবে
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ