ইকবাল ও মাজারের খাদেমদের ৭ দিনের রিমান্ড

কুমিল্লা প্রতিনিধি
২৩ অক্টোবর ২০২১, ১৩:৩৭আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ১৩:৫০

কুমিল্লায় পূজামণ্ডপে কোরআন রেখে সাম্প্রদায়িক বিশৃঙ্খলা সৃষ্টির ঘটনায় অভিযুক্ত মো. ইকবাল, মাজারের দুই খাদেম ফয়সাল ও হুমায়ুন এবং জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দিয়ে জানানো ইকরামের সাত দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

শনিবার (২৩ অক্টোবর) সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিথিলা জাহান নিপার আদালতে বেলা ১২ টার দিকে ইকবালসহ চার জনকে হাজির করা হয়। পরে পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

যেভাবে ধরা পড়লো ইকবাল

রিমান্ড আবেদনের বিষয়ে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এম তানভীর আহমেদ বলেন, আমরা আদালতের কাছে অধিকতর তদন্তের স্বার্থে অভিযুক্তদের ১০ দিনের রিমান্ড আবেদন করি। তবে আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। 

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইকবাল কোরআন পূজামণ্ডপে রাখার বিষয়টি স্বীকার করেছে। ওইদিন ইকবাল মণ্ডপে কোরআন রেখে হনুমানের গদা নিয়ে চলে আসে। পরে গদাটি একটি পুকুরে ফেলে দেয়। তবে কোন পুকুরে গদাটি ফেলেছিল সে বিষয়ে তথ্য দিতে পারেনি।

মাজার থেকে যেভাবে কোরআন নিয়ে পূজামণ্ডপে যান ইকবাল

ইকবালের কক্সবাজারে যাওয়ার বিষয়ে তিনি আরও বলেন, কোরআন মণ্ডপে রেখে আসার পরেও সে কুমিল্লা ছিল। সাম্প্রদায়িক বিশৃঙ্খলার সময়েও ঘটনাস্থলে ছিল ইকবাল। এ বিষয়ে আমরা তথ্য পেয়েছি। পরে সে শাসনগাছা রেলস্টেশন থেকে ট্রেনে করে চট্টগ্রাম যায়। সেখান থেকে যায় কক্সবাজার। 

‘সাম্প্রদায়িকতা উসকে দিতে’ কুমিল্লার ঘটনা লাইভে প্রচারের স্বীকারোক্তি

ঘটনার পেছনে কারা রয়েছে, জানতে চাইলে অতিরিক্ত পুলিশ সুপার বলেন, এর পেছনে লম্বা হিস্ট্রি আছে। অনেকের কথা আমরা জেনেছি, তবে তদন্তের স্বার্থে তা প্রকাশ করা যাচ্ছে না বলে জানান তিনি।

 

/টিটি/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর কাছে দুর্গাপূজার ছুটি ৩ দিন করার দাবি
ঢাকেশ্বরী মন্দিরে হোলি উদযাপন, রঙে রঙিন প্রাঙ্গণ
টানা বৃষ্টিতেও রেকর্ড বাণিজ্যদুর্গাপুজোয় পশ্চিমবঙ্গের অর্থনীতি ছুঁয়েছে ৬৫ হাজার কোটি রুপি
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান