ব্রাহ্মণবাড়িয়ায় হিযবুত তাহরীরের এক সদস্য গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৪ অক্টোবর ২০২১, ১৬:৫৬আপডেট : ২৪ অক্টোবর ২০২১, ১৭:০৫

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মো. জলিল মিয়া (৬০) নামে নিষিদ্ধ জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

শরিবার (২৩ অক্টোবর) রাতে উপজেলার মন্দবাগ থেকে তাকে গ্রেফতার করেন র‌্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের সদস্যরা। জলিল মিয়া মন্দভাগ গ্রামের উত্তর পাড়ার সেকান্দর আলীর ছেলে।

র‌্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওই এলাকায় ওয়ারেন্টভুক্ত আসামি থাকার খবরে শনিবার রাত সাড়ে ৮টার দিকে অভিযান চালায় র‌্যাব। এ সময় জলিল মিয়াকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে কসবা থানায় ২০১৭ সালে মামলা হয় বলে সূত্রটি জানায়। তাকে কসবা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের অধিনায়ক রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, র‌্যাবের পক্ষ থেকে অপরাধীদের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

/এসএইচ/
সম্পর্কিত
স্বঘোষিত রাজা কে এই ‘জামাই ইয়াসিন’
জঙ্গল সলিমপুরে ৩০০ জনের বাহিনী কার, রাজনৈতিক পরিচয় কী
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের