কাভার্ডভ্যানে মিললো ফেনসিডিল, আটক ২

কক্সবাজার প্রতিনিধি 
১৮ নভেম্বর ২০২১, ১৫:৩৭আপডেট : ১৮ নভেম্বর ২০২১, ১৫:৩৭

কক্সবাজার শহরের লিংক রোড এলাকায় একটি কাভার্ডভ্যান তল্লাশি চালিয়ে ১৮২ বোতল ফেনসিডিল জব্দ করা হয়েছে। এ সময় পাচারে জড়িত থাকার অভিযোগে দুই যুবককে আটক করা হয়। বুধবার দিবাগত রাতে (১৮ নভেম্বর) তাদের আটক করা হয়।  

আটকরা হলেন নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার সাদিপুর ইউনিয়নের নানাকী অলিপুর বাজার এলাকার মো. কামরুজ্জামানের ছেলে মো. শহিদ (২৭) ও সানাউল্লাহর ছেলে মো. ইসমাইল (৩৪)।

র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (ল অ্যান্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন সূত্রে জানা যায় কাভার্ডভ্যানে করে বিপুল মাদকের চালান কক্সবাজার আনা হচ্ছে। এর প্রেক্ষিতে লিংক রোড এলাকায় চেকপোস্ট বসানো হয়। পরে কাভার্ডভ্যানটি তল্লাশি করে ১৮২ বোতল ফেনসিডিল পাওয়া যায়। এ ঘটনায় আটক দুই জনকে কক্সবাজার সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। 

/টিটি/
সম্পর্কিত
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
এ যেন ‘গাঁজার সিলিন্ডার’
মাদকসহ গ্রেফতার বিএনপি নেতাকে আজীবনের জন্য বহিষ্কার
সর্বশেষ খবর
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি