কুমিল্লায় দুর্বৃত্তের গুলিতে কাউন্সিলরসহ ২ জনের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি
২২ নভেম্বর ২০২১, ২০:৪৮আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ০১:৫৮

নিজ কার্যালয়ে সন্ত্রাসীদের গুলিতে কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ মোহাম্মদ সোহেল ও তার সহযোগী হরিপদ সাহা মারা গেছেন।

সোমবার (২২ নভেম্বর) রাত সাড়ে ৮টায় কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আব্দুর রহিম বিষয়টি নিশ্চিত করেছেন।

কুমিল্লা মেডিক্যাল কলেজের পরিচালক ডা. মোহাম্মদ মহিউদ্দিন বাংলা ট্রিবিউনকে জানান, সাড়ে ৮টার দিকে তারা মারা গেছেন। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

কুমিল্লায় দুর্বৃত্তের গুলিতে কাউন্সিলরসহ আহত ৭

সোহেল মহানগর আওয়ামী লীগের সদস্য, ১৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা সিটি করপোরেশনের প্যানেল মেয়র। তার সহযোগী হরিপদ সাহা নগরীর সাহাপাড়া এলাকার বাসিন্দা।

আহত অন্যরা হলেন—জুয়েল (৪০), আউয়াল হোসেন রিজু (২৩), রাসেল (২৮), মাজেদুল হক বাদল (২৫) ও সোহেল চৌধুরী। 

১৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হানিফ মিয়া জানান, বিকালে নেতাকর্মীদের নিয়ে নিজ কার্যালয়ে বসে ছিলেন সোহেল। এ সময় মোটরসাইকেলে আসা কয়েকজন সন্ত্রাসী অফিসে ঢুকে অতর্কিতে গুলি চালায়। এতে কাউন্সিলরসহ কয়েকজন গুলিবিদ্ধ হন।

হামলায় আহত জুয়েল বলেন, ‘আওয়াজ শুনে রাস্তায় বের হয়ে দেখি সন্ত্রাসীরা এলোপাতাড়ি গুলি চালাচ্ছে। এ সময় আমার পায়ে গুলি লাগে। তারপর কী হয়েছে বলতে পারছি না।’

/এসএইচ/এমওএফ/
সম্পর্কিত
আইফোনের কিস্তি নিয়ে কলহ; পাহাড় থেকে পড়ে বাবা-ছেলের মৃত্যু, মায়েরও ঝাঁপ
দেশে এলো কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে মারা যাওয়া ৫ বাংলাদেশির মরদেহ
ঢাকা-সিলেট মহাসড়কে আবার দুর্ঘটনা, এবার এক পরিবারের তিন জনসহ নিহত ৪
সর্বশেষ খবর
৩ দেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা সাবেক ভারতীয় কূটনীতিককে দিতে হচ্ছে নাগরিকত্বের প্রমাণ
৩ দেশে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা সাবেক ভারতীয় কূটনীতিককে দিতে হচ্ছে নাগরিকত্বের প্রমাণ
পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করছে দুদক
পদ্মা ব্যাংকের সাবেক এমডিসহ ১০ জনের বিরুদ্ধে মামলা করছে দুদক
‘পেনাল্টি কর্নার থেকে আরও বেশি গোল করা উচিত’
‘পেনাল্টি কর্নার থেকে আরও বেশি গোল করা উচিত’
ফেনীর নুসরাত হত্যা মামলার আপিল ও ডেথ রেফারেন্সের রায় সোমবার
ফেনীর নুসরাত হত্যা মামলার আপিল ও ডেথ রেফারেন্সের রায় সোমবার
সর্বাধিক পঠিত
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
নতুন দায়িত্বে চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন 
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
১০ কোটি টাকা নিয়ে উধাও ব্যাংক কর্মকর্তারা, প্রতিবাদ জানাতে এসে অজ্ঞান ব্যবসায়ী
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
খেজুর-শসার সূত্র ধরে চার খুনে জড়িতদের যেভাবে ধরলো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
রংপুরে শিক্ষক পরিবারের ৪ জনকে হত্যার রহস্য উদঘাটন, যা জানালো পুলিশ
ব্যক্তিগত যানবাহনে সিএনজি সরবরাহ বন্ধ রাখার দাবি 
ব্যক্তিগত যানবাহনে সিএনজি সরবরাহ বন্ধ রাখার দাবি