টিভি চ্যানেলের স্টিকার লাগানো গাড়িতে মিললো ৮৭ কেজি গাঁজা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৫ নভেম্বর ২০২১, ১৬:০০আপডেট : ২৫ নভেম্বর ২০২১, ১৬:০৩

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় থেকে ৮৭ কেজি গাঁজাসহ দুই জনকে আটক করা হয়েছে। বুধবার (২৪ নভেম্বর) রাতে উপজেলার মেঘনা সেতুর টোলপ্লাজা এলাকা থেকে তাদেরকে আটক করে র‍্যাব-১৪ এর ভৈরব ক্যাম্পের সদস্যরা। 

আটককৃতরা হলো—চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার আমিনুল ইসলাম বুলবুল (৩৭) ও চাদঁপুরের ফরিদগঞ্জ উপজেলার মো. সোহান (২২)।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে এসব তথ্য জানান র‍্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মো. যোবায়ের।

তিনি জানান, একটি চক্র সাংবাদিক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয় দিয়ে মাদক চোরাচালান করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে আশুগঞ্জের টোলপ্লাজায় একটি চেকপোস্ট স্থাপন করে র‍্যাব। পরে রাত সাড়ে ১১টার দিকে ‌একটি টিভি চ্যানেলের স্টিকারযুক্ত একটি প্রাইভেটকারের গতিরোধ করে তল্লাশি করা হয়। 

এ সময় আমিনুল ইসলাম ও সোহান সাংবাদিক পরিচয় দেয়। তাদের কথাবার্তা সন্দেহজনক হওয়ায় প্রাইভেট কারটিতে তল্লাশি করে র‍্যাব। এ সময় প্রাইভেট কারের ভেতর থেকে ৮৭ কেজি গাজাঁ ও দুই বোতল হুইস্কি উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এসএইচ/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী