চট্টগ্রামে রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৬ নভেম্বর ২০২১, ১৩:৩৯আপডেট : ২৬ নভেম্বর ২০২১, ১৩:৩৯

চট্টগ্রাম নগরীর সাগরিকা জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের পাশে একটি রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

শুক্রবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে হোমল্যান্ড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ নামে ওই কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের ১৩টি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে দুপুর ১২টা ৪০ এ আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাস বাংলা ট্রিবিউনকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হয়নি।

তিনি আরও জানান, আগুনে কারখানার ভেতরে থাকা বেশকিছু রাসায়নিক কেমিক্যাল ভর্তি ড্রাম পুড়ে যায়। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

/এসএইচ/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের